প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

Kali Puja 2021: বাজি থেকে চোখকে বিপদমুক্ত করবেন কীভাবে?‌ জানুন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক:‌ বাজি পোড়ানো নিয়ে বিধি নিষেধ অনেক। আদালত থেকে প্রশাসন, সব জায়গা থেকেই এসেছে নির্দেশিকা। পরিবেশবিদরাও বারবার বারণ করেছেন। চিকিৎসকরা সতর্ক করছেন। এত কিছুর পরেও কিন্তু সেই বিধির ফাঁক গলে বাজি পোড়ানো চলছে। তাতে বিপদও হচ্ছে। আবার এ কথাও ঠিক, যে বছরে এই একটাই দিন। মন খুলে আনন্দ, হুল্লোড়, আলো, রোশনাই, বাজি পোড়ানো। সব বন্ধ করে দিলেও তো চলে না। যদি একান্তই পোড়াতে হয়, কিছু সাবধানতা অবলম্বন করুন। আর চোখটাকে বাঁচিয়ে রাখুন।

কীভাবে?‌ সেই পরামর্শ দিলেন বারাসাত সমন্বয়ের সঙ্গে যুক্ত ডা.‌ শর্মীষ্ঠা দত্ত,(বিধান নগর স্টেট জেনারেল হাসপাতাল)। 

• আগুনের ফুলকি হঠাৎ চোখে এসে লাগলে পরিষ্কার ঠান্ডা জলের ঝাপটা দিন। নয়তো বরফ দিয়ে কমপ্রেস করুন। ফেলে রাখবেন না। চিকিৎসকের পরামর্শ নিন। 

• পারলে চোখে চশমা পরে বাজি পোড়ান। অনেকেই মাটির পাত্রের নীচে বোম রেখে ফাটিয়ে থাকেন। সেক্ষেত্রে পাত্র টুকরো টুকরো হয় তা এসে চোখে লাগে। অনেক সময় বাজিতে আগুন দেওয়ার পরেও দেখা যায় পুড়ছে না। তখন অনেকেই কাছে গিয়ে তা দেখার চেষ্টা করেন। সে সময়ই ঘটে বিপদ। বিস্ফোরণ ঘটে বাজির অংশ ছিটকে এসে লাগে চোখে। তাই সাবধান।

• বেশি শব্দের জন্য কাচ বা টিনের কৌটোয় বাজি পোড়াবেন না। এতে চিরতরে আপনার চোখটাই যেতে পারে। • কন্টাক্ট লেনস ব্যবহার করেন?‌ বাজি পোড়ানো বা দেখার সময় তা না করাই ভালো।

• চোখে বাজি এসে লাগলে চোখ ঘষবেন না। চোখে হাত দেবেন না। হলুদ বা নারকেল তেলও লাগাবেন না। এতে চোখের আরও ক্ষতি হয়। বরং চিকিৎসকের কাছে যান। তার আগে ঠান্ডা জলের ঝাপটা দিন। • বাজি পোড়ানোর পর হাত খুব ভালো করে ধুয়ে নিন। বাজির রাসায়নিক হাতে লেগে থাকে। তা চোখে গেলে বিপদ। 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন