প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•সপ্তমীতে সুর চড়িয়ে নাম না করে খাদ্যমন্ত্রীকে হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনুর •চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট

Bishakhjyoti: মার্কিন মুলুকে ভারতের স্বাধীনতা দিবস পালন, উড়ল তেরঙ্গা, জাতীয় সঙ্গীত গাইলেন বনগাঁর বিশাখজ্যোতি

deshersamay

Share article:

দেশের সময়: মার্কিন মুলুকে উড়ল তেরঙ্গা। ভারতবর্ষ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ক্যালিফোর্নিয়ায় পালিত হল আজাদি কা অমৃত মহোৎসব। আর সেই বিশেষ অনুষ্ঠানে অন্তত দশ হাজার দর্শকের সামনে ভারতের জাতীয় সঙ্গীত গাইলেন বনগাঁর গর্ব বিশাখজ্যোতি।

ফেডারেশন অফ ইন্ডিয়ান আমেরিকান এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশাত্মবোধে উদ্বেল হয়ে উঠলেন প্রবাসী ভারতীয়রা। একইসঙ্গে গাওয়া হল আমেরিকার জাতীয় সঙ্গীতও। লস এঞ্জেলেসের লা পালমা পার্কে আয়োজিত চার ঘণ্টার ওই বর্ণাঢ্য অনুষ্ঠান শেষেও রয়ে গিয়েছে তার রেশ। হোক না বিদেশ বিভুঁই, দেশের স্বাধীনতা প্রাপ্তির দিনটি পালনে এতটুকু খামতি রাখতে চাননি প্রবাসী ভারতীয়রা।

সীমান্তের গ্রাম থেকে উঠে আসা জাতীয় পুরষ্কারপ্রাপ্ত বিশাখের দরদি কণ্ঠে জাতীয় সঙ্গীত শুনে মাতৃভূমিতে থাকতে না পারার আক্ষেপ ঘুচিয়েছেন প্রবাসীরা। ক্যালিফোর্নিয়ার মেয়র থেকে জো বাইডেনের প্রশাসনের কর্তারাও হাজির ছিলেন এই অনুষ্ঠানে। ভারতবর্ষ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মেলবন্ধন দুদেশের সম্পর্ককে আরও মজবুত করে তুলল, নিঃসন্দেহে তা বলাই যায়। আর সেই সেতুবন্ধনের অন্যতম কারিগর হয়ে কার্যত ইতিহাস গড়লেন বনগাঁর ছেলে আমাদের সবার প্রিয় বিশাখ।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন