Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

পুরভোটের প্রস্তুতি শুর বাংলায়,জেলায় জেলায় ইভিএম পাঠাচ্ছে কমিশন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ দিনক্ষণ চূড়ান্ত হয়নি। কিন্তু বাংলায় পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। জেলায় জেলায় ইভিএম মেশিন পাঠানোর কাজ শুরু হয়েছে।

ভোটের আগে প্রক্রিয়াগত কাজ একটা বড় ব্যাপার। কমিশনের গুদাম থেকে ইভিএম জেলায় জেলায় পাঠানো, তার পরীক্ষা-নিরীক্ষার ব্যাপার থাকে। এদিন যে প্রক্রিয়া শুরু করেছে কমিশন তাতে বোঝা যাচ্ছে, প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেল।

কিন্তু কবে হবে পুরভোট সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আগামী ৩০ অক্টোবর বাংলার চার কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। সেই ভোটের ফল ঘোষণা হবে ২ নভেম্বর। মনে করা হচ্ছে শান্তিপুর, দিনহাটা, গোসাবা ও খড়দহ উপনির্বাচনের ফল ঘোষণা হলেই পুরভোটের দিন ঘোষণা হয়ে যাবে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন, এই বাই ইলেকশনগুলো হয়ে গেলেই আমরা আমাদেরগুলো করিয়ে নেব।

নবান্ন সূত্রের কারও কারও মতে, প্রথমে কলকাতা, হাওড়া ও বিধাননগর কর্পোরেশনের ভোট হবে। তারপর বাকি কর্পোরেশন ও শতাধিক পুরসভার ভোটগ্রহণ হতে পারে। কিন্তু কবে হবে তা একেবারেই প্রশাসনিক সিদ্ধান্ত। তবে প্রস্তুতি সেরে রাখতে চাইছে কমিশন।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন