প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

KMC Co Ordinator Tista Biswas Das Killed in Road Accident: মর্মান্তিক দুর্ঘটনা, মৃত কলকাতা পুরসভার কো অর্ডিনেটর তিস্তা বিশ্বাস

deshersamay

Share article:

দেশের সময় ওযেবডেস্কঃ পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর বিজেপি-র তিস্তা বিশ্বাস দাস৷ ঘটনায় গুরুতর আহত হন তিস্তাদেবীর মেয়ে৷ গাড়িতে থাকা তিস্তাদেবীর স্বামীরও আঘাত লাগে৷

জানা গিয়েছে, এ দিন পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়া থেকে এমএড-এর সার্টিফিকেট নিয়ে গাড়িতে স্বামী ও মেয়ের সঙ্গে ফিরছিলেন তিস্তাদেবী৷ ৪১ নম্বর জাতীয় সড়কের উপরে নিমতৌড়ির কাছে রাস্তার উপরেই একটি লরি খারাপ হয়ে দাঁড়িয়ে ছিল৷ সেই লরিটির পিছনে এসে দাঁড়ায় তিস্তাদেবীদের গাড়ি৷ তখনই পিছন থেকে একটি তেলের ট্যাঙ্কার সজোরে তিস্তাদেবীদের গাড়িতে ধাক্কা মারে৷ যার ফলে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি৷

গুরুতর আহত অবস্থায় তিস্তাদেবী এবং তাঁর মেয়ে ও স্বামীকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ সেখানেই তিস্তাদেবীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ ওই হাসপাতালেই তিস্তাদেবীর মেয়ের চিকিৎসা চলছে৷ ঘটনার খবর পেয়ে কলকাতার হাজরা রোডে তিস্তাদেবীর বাড়িতে যান তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার ও পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷

২০১৫ সালে বিজেপি-র টিকিটে কলকাতা পুরসভার নির্বাচনে ৮৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন তিস্তা বিশ্বাস দাস৷ ২০১০ সাল থেকে বিজেপি-র হয়ে কাজ করছিলেন তিনি৷ তাঁর স্বামী গৌরব বিশ্বাসও বিজেপি-র সঙ্গে যুক্ত৷

প্রসঙ্গত, নেত্রী হিসেবে গেরুয়া শিবিরে যথেষ্টই নামডাক রয়েছে তিস্তার। ভবানীপুরে উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বিজেপি-র প্রার্থী হিসেবে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নাম ঘোষণা হওয়ার আগে তিস্তার নাম নিয়েও চর্চা হয়েছিল দলের অন্দরে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন