১৬ ডিসেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা ,২ বছর পরে কোন পথে নিজের দেশে ফিরবেন আওয়ামি লিগ নেত্রী?
deshersamay

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৬ ডিসেম্বর স্বদেশে ফিরতে চান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রথম তিনি তাঁর প্রত্যাবর্তনের দিন ঘোষণা করেছেন। তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে তিনি বাংলাদেশ সরকারের কাছে এজন্য সরকারি বিমান পাঠানোর আবেদন জানিয়েছেন।

১৬ ডিসেম্বর হল বাংলাদেশের বিজয় দিবস। ১৯৭১ এর ওই দিনে ঢাকার রমনা ময়দানে ভারতীয় সেনা ও মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি সেনাবাহিনী। বাংলাদেশের ইতিহাসের সেই গৌরবজ্জ্বলোক দিনটিতে শেখ হাসিনা দেশে ফিরতে চান বিজয়ের বার্তা দিতে। এর আগে তিনি শুধু জানিয়েছিলেন, বিজয়ের মাস বলেই তিনি বলেছিলেন, ডিসেম্বরে সেরা সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রথম তিনি তারিখ জানালেন।
দু’ বছর দেশছাড়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বর মাসে, বিজয় দিবসের আগে বাংলাদেশে ফেরার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন তিনি। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে মঙ্গলবারের খবর, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশি এয়ারলাইন্স বিমান বাংলাদেশ-এ ঢাকায় ফেরার একটি টিকিট হাসিনার নামে বুক করা হয়েছে। তা জানার পরেই বাংলাদেশের বিজয় দিবসে মুজিবকন্যার দেশে ফেরার জল্পনা তুঙ্গে উঠেছে।

শেখ হাসিনার পক্ষে তাঁর মুখপাত্র তথা যুক্তরাজ্য আওয়ামী লিগের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারকে বলেছেন দেশে ফিরতে তারজন্য সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনও ফ্লাইট তার জন্য পাঠাতে। যাতে দিল্লি থেকে তিনি ওই বিমানে দেশে ফিরতে পারেন।
২০২৪ এর ৫ অগস্ট বাংলাদেশে অস্থির পরিস্থিতিতে শেখ হাসিনা সেনাবাহিনীর বিমানে দেশ ছাড়তে বাধ্য হন এবং সেদিন থেকে ভারতে অবস্থান করছেন। তার মুখপাত্র আলির মতে তাঁকে নির্বাচনে পাঠানো ছিল সংবিধানের পরিপন্থী। এখন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর বাংলাদেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’

গত বছর ১৭ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। হাসিনা ঘোষণা করেন মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়েই তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। তবে এতদিন পর্যন্ত তিনি ফেরার তারিখ ঘোষণা করেননি।
সেই ঘোষণা এমন সময় করলেন যখন বাংলাদেশ তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণাকে ঘিরে রাজনৈতিক হিংসায় জ্বলছে। হাসিনার দল আওয়ামী লিগ কোমর বেঁধে ময়দানে নেমেছে তাঁকে দেশে ফেরাতে। তারা পাল্টা বিএনপি জামাত ও এনসিপির প্রতিরোধের মুখে পড়েছে।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠার মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা ফেরা নিয়ে নতুন করে জল্পনা ছড়াল। সংবাদসংস্থা রয়টার্সকে হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছেন, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান হাসিনা। শুধু তাই নয়, দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ানের ব্যবস্থাও করতে সে দেশের সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি। হাসিনার মুখপাত্রের কথায়, ‘২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের বিমানে ভারতে এসেছিলেন শেখ হাসিনা। তাই দিল্লি থেকে তাঁকে ঢাকায় ফেরানোর জন্য (বাংলাদেশ) সরকারেরই বিমানের ব্যবস্থা করা উচিত।’

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার পদ্ধতি প্রকরণ জানতে চেয়ে আগেই নয়াদিল্লির বাংলাদেশি হাইকমিশনে আর্জি জানিয়েছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তবে তিনি ১৬ ডিসেম্বরই দেশে ফিরছেন কি না তা এখনও নিশ্চিত নয়। এমনকী আওয়ামি নেত্রী কোন পথে ঢাকায় ফিরবেন তাও এখনও চূড়ান্ত নয়। শুধু আকাশপথ নয়, বিকল্প রুটের সন্ধানে সম্প্রতি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন কলকাতায় স্বেচ্ছানির্বাসিত আওয়ামি লিগ নেতারা। তবে ঘরে ফিরতে মরিয়া হাসিনা আগেই জানিয়েছিলেন, জেল-ফাঁসি-জঙ্গিহানা— যাই হোক না কেন, এই ডিসেম্বরে বাংলাদেশে তিনি ফিরছেনই।
প্রসঙ্গত, গত সোমবারই বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রয়টার্সকে জানিয়েছেন, হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে। তাঁকে দেশে ফেরানোর জন্য ভারতের সঙ্গে বিমান পাঠানো নিয়ে এখনও কোনও সরকারি আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
