প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

এবার হাবড়ার বিধায়কের নাম করে তোলাবাজির অভিযোগ, ব্যবসায়ীদের সতর্ক করতে বুধে পথে নামবেন দেবদাস নিজেই

deshersamay

Share article:

বিধায়কের নাম করে বিভিন্ন ব্যবসায়ীর কাছে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। এই কথা জানার পরেই সরব হলেন উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল। তাঁর নাম ব্যবহার করে কেউ তোলাবাজি করলে সরাসরি থানায় গিয়ে অভিযোগ জানানোর পরামর্শ দিলেন তিনি। সেই সঙ্গেই ব্যবসায়ীদের সতর্ক করতে নিজেই প্রচারে নামার কথা জানিয়েছেন তিনি।

আগের দিনেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মেদিনীপুরের বিজেপি বিধায়ক শঙ্করকুমার গুছাইত। রবিবার, একই রকম ভাবে একটি পোস্ট করেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্ত সাউ-ও। কেউ যেন ‘নিজেকে বিধায়ক প্রতিনিধি হিসেবে পরিচয়’ না দেন সেই কথা বলা হয় তাতে। অভিযোগ, কয়েকজন এই পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এই পরিচয় দিয়ে তোলাবাজি করা হচ্ছে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এই নিয়ে সরগরম রাজ্যের রাজনীতি। আর এরই মধ্যে তোলাবাজি নিয়ে সরব হলেন হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল। অভিযোগ, তাঁর নাম করে এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। এর পরেই, তাঁর নাম ব্যবহার করে কেউ তোলাবাজি করলে সরাসরি থানায় গিয়ে অভিযোগ জানানোর জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিলেন তিনি। এমনকী অভিযুক্তকে গ্রেপ্তার করানোর দায়িত্বও নিজের কাঁধে তুলে নেওয়ার বার্তা দিয়েছেন তিনি।

সোমবার সাংবাদিক বৈঠক করে বিধায়ক জানান, হাবড়া সুপার মার্কেট, সুতি বস্ত্রের হাট, ফল ও সব্জি মার্কেট-সহ বিভিন্ন ব্যবসায়িক এলাকায় তাঁর নাম করে টাকা চাওয়া হচ্ছে বলে তিনি জানতে পেরেছেন। শুধু তাঁর নামই নয়, দলের বিভিন্ন নেতা ও জনপ্রতিনিধির নাম করেও টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। এই ধরনের কাজের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলেও দাবি করেন তিনি। কেউ জনপ্রতিনিধির নাম করে কেউ টাকা চাইলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন তিনি।

এই নিয়ে বাসিন্দা এবং ব্যবসায়ীদের সতর্ক করতে আগামী বুধবার থেকেই হাবড়ার বিভিন্ন হাট ও বাজার এলাকায় নিজেই মাইক হাতে প্রচারে নামবেন বলেও জানান তিনি। বিধায়ক জানিয়েছেন, ব্যবসায়ীদের সচেতন করতে অলিগলি ও দোকানপাটের এলাকায় মাইক লাগিয়ে প্রচার চালানো হবে।

প্রয়োজনে হাবড়া শহরজুড়ে এক মাস ধরেও রেকর্ডিং বাজিয়ে প্রচার চালানোর কথা জানিয়েছেন তিনি। দলের কেউও যদি তাঁর নাম ভাঙিয়ে টাকা তোলেন তাহলেও তাকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হাবড়ার বিধায়ক।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন