প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

হাসিনা দেশে ফিরবেন ধরে নিয়ে সীমান্তে যুদ্ধকালীন ব্যস্ততা বাংলাদেশের, কড়া নজর পশ্চিমবঙ্গ লাগোয়া বেনাপোলে

deshersamay

Share article:

ভারত সীমান্তে যুদ্ধকালীন ব্যস্ততায় কাজ করতে বাংলাদেশ  সীমান্তে দফায় দফায় মোতায়ন হচ্ছে অতিরিক্ত বাহিনী। ঢাকায় এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র  ক্যাম্প গুলিতে পদস্থ কর্তাদের পরিদর্শন ও বৈঠক বেড়ে গিয়েছে। সীমান্তে উঠছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর হেলিকপ্টার।

শেখ হাসিনা  এসে ফেরার জন্য হল বন্দর বেছে নিতে পারেন এমন খবরের ভিত্তিতে এই প্রস্তুতি বলে জানা গিয়েছে। রবিবার আওয়ামী লিগের  চার শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন মায়া, বাহাউদ্দিন নাছিম ও আলাউদ্দিন নাসিম বনগাঁয় ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন। বনগাঁয় ভারতের সীমান্ত চৌকির নাম পেট্রাপোল। ওই একই সীমান্তে বাংলাদেশের প্রবেশদ্বারের নাম বেনাপোল।

রবিবার আওয়ামী লিগ নেতারা পেট্রাপোল পরিদর্শনের সময়ই বাংলাদেশের বেনাপোল সীমান্তে উপস্থিত ছিলেন সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি পদস্থ আধিকারিকেরা। ঢাকা থেকে হেলিকপ্টারে বেনাপোল এসে তারা বিজিবি’র জওয়ান ও স্থানীয় কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন। বলেন সরকারের নির্দেশ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী যেন কোনওভাবেই সীমান্ত পেরোতে না পারেন। বিজিবি’র সব সদস্যকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

বিজেপি সূত্রে বলা হয়েছে, তাদের কাছে খবর শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তাঁর সঙ্গে একই দিনে সদলবলে আওয়ামী লিগের বিদেশে থাকা নেতারা সীমান্ত পেরোবেন। ফলে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশ প্রশাসন রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়েছে। ‌

বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট যশোর জেলার অন্তর্ভুক্ত। যশোর সীমান্তেই নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে। সেখানে বিজেপির ৪৯ তম ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান দীর্ঘ সময় বাহিনীর সঙ্গে বৈঠক করে। তিনি বাহিনীকে বলেন ভারত থেকে অনুপ্রবেশ এবং বাংলাদেশ থেকে ভারতে বেআইনি যাতায়াত যে কোনও মূল্যে আটকাতে হবে।

বিজিবি অধিনায়ক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দেশকে অস্থিতিশীল করার উদ্দেশে নিষিদ্ধ আওয়ামী লিগ নানা অপপ্রচার চালাচ্ছে। এর মধ্যে একটি গুঞ্জন হল শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরবেন। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ দলটির দোসররা যাতে কোনওভাবেই অবৈধ পথে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনও ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বাংলাদেশ প্রশাসন সূত্রে জানা যাচ্ছে ত্রিপুরা এবং মেঘালয় সীমান্তেও অতিরিক্ত বিজিবি মোতায়ন করা হয়েছে। বনগাঁর পর আওয়ামী লীগ নেতাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন