প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Weather Update: ফের শহরে পারদ পতন, শীত কি ফিরল তবে?

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ডিসেম্বরের ক্যালেন্ডার বলছে শীতের সোয়েটার পরে রোদে বসে বনভোজনের পরিকল্পনা করার দিন এসে গিয়েছে। কিন্তু কোথায় কী। এখনও রোদে-গরমে ঘামছেন মানুষ। ডিসেম্বরের শুরুর দিন শীতের আমেজের পরিবর্তে গ্রীষ্ম শুরুর অনুভূতি পেয়ে নাজেহাল শহরবাসী।

এ মাসের মাঝামাঝি সময় থেকেই শীতের আমেজে মেতেছিল গোটা রাজ্য। এর পরে আচমকাই, গত পরশু, বুধবার স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গিয়েছিল কলকাতায়! শেষ নভেম্বরে ২০ ডিগ্রির বেশি হয়ে গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা। গতকালও ঠান্ডা প্রায় ছিলই না। কিন্তু, আজ, শুক্রবার ফের শীতের দরজা খুলে গেল যেন। নামল তাপমাত্রার পারদ।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ, শুক্রবার আরও নামল তাপমাত্রা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

বুধবার উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় ধাপে ধাপে ৫ ডিগ্রি বাড়ে তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। কলকাতার পাশাপাশি, জেলাতেও পারদ ঊর্ধ্বমুখী ছিল। সকাল-সন্ধেয় শীতের হাওয়া উধাও হয়ে যায়। আজ, শুক্রবার থেকে ফের নামল তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২-৩ দিনে আরও কমতে পারে তাপমাত্রা।

এখনও জাঁকিয়ে শীত পড়ছে না কেন? হাওয়া অফিস সূত্রের খবর, মধ্য বঙ্গোপসাগরের দিক দিয়ে আসা ঘূর্ণাবর্তের কারণে আপাতত জোরালো হচ্ছে না উত্তুরে হাওয়ার। সেই কারণেই এখন জাঁকিয়ে শীত পড়ছে না। তবে সপ্তাহের শেষ দিকেই পারদ আরও কমার আশা করছে হাওয়া অফিস। 

তবে শীতের আমেজ ফিরলেও, আপাতত রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই খবর। শীত আসুক না আসুক, এই উইকেন্ডেই যে জমিয়ে উপভোগ করার পালা, সে কথা বলাই বাহুল্য। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীত বাড়বে আরও।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন