প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Gujarat Assembly Election 2022: ৪ ঘণ্টাতেই ৫০ কিমি রোড শো ! নয়া নজির মোদীর

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ একদিনে ৫০ কিলোমিটার দীর্ঘ রোড শো৷ ১৬টি বিধানসভা কেন্দ্রকে ছুঁয়ে গেল যে মিছিল৷ গুজরাতে ভোট প্রচারে গিয়ে ভারতীয় রাজনীতিতে নতুন নজির তৈরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷এর আগে ভারতীয় কোনও রাজনীতিবিদ একদিনে এত দীর্ঘ রোড শোয়ে অংশ নেননি বলেই এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে৷

বৃহস্পতিবারই গুজরাটে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হয়। আর সেই দিনই দ্বিতীয় দফার ভোটের প্রচার সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । চারদিন বাদে, আগামী ৫ ডিসেম্বর গুজরাটের দ্বিতীয় দফায় ভোট রয়েছে। আর তার আগেই শাসক দল বিজেপি-র ভিত আরও মজবুত করতে নিজের রাজ্যে মেগা রোডশোয় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী, যা কোনও রাজনৈতিক নেতার নেতৃত্বে আয়োজিত দীর্ঘতম র‌্যালি।

১৯৯৫ সাল থেকেই গুজরাটের ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার সপ্তমবারের জন্য ক্ষমতা দখলে মরিয়া বিজেপি। সামনে প্রতিদ্বন্দ্বী শুধু কংগ্রেস ও আদমি পার্টি। বিধানসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তেই যাতে সবথেকে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনো যায়, তার জন্য ৫০ কিলোমিটার দীর্ঘ রোডশোয়ের আয়োজন করা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদীর এই রোডশো বিকেলে শুরু হয় নারোদা গাম থেকে।

উল্লেখ্য, ২০০২ সালে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগার পর গোধরায় যে হিংসা ছড়িয়েছিল, সেই  গুজরাট দাঙ্গার মূল কেন্দ্র বলা হয় এই স্থানকেই।

১৬টি কেন্দ্রের উপর দিয়ে, থাক্কারবাপানগর, বাপুনগর, নিকোল, আমরাইওয়াদি, মানিনগর, দানিলিমব্দা, জামালপুর খাদিয়া, এলিশব্রিজ, ভেজালপুর, ঘাটলোদিয়া, নারানপুর ও সবরমতীর উপর দিয়ে ঘুরে গুজরাটের গান্ধীনগরে শেষ হয় এই রোডশো। গোটা পথ অতিক্রম করতে সময় লাগে ৪ ঘণ্টারও বেশি।

চলতি বিধানসভা নির্বাচনে এটাই বিজেপির সবথেকে বড় অনুষ্ঠান ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একবার দেখতে রাস্তার দুই পাশে ব্যাপক জনসমাগম হয়। নমোও গলায় ফুলের মালা পড়ে, গাড়ির উপর থেকে দর্শক-সমর্থকদের উদ্দেশে হাত নাড়তে নাড়তে এগিয়ে যান। এই বিশাল রোডশোর মাঝেই প্রধানমন্ত্রী দীনদয়াল উপাধ্যায়, সর্দার বল্লভভাই পটেল ও নেতাজি সুভাষ চন্দ্র বসুকেও পুস্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানান।

বিগত কয়েকটি নির্বাচনে গুজরাটে আসন সংখ্যা ক্রমাগত কমলেও, এবারের নির্বাচনে ১৮২টি আসনের মধ্যে কমপক্ষে ১৪০টি আসনে জয়ী হওয়ার লক্ষ্য স্থির করেছে বিজেপি। ২০১৭ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ৯৯টি আসন, কংগ্রেস পেয়েছিল ৭৭টি আসন।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন