প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Blood donation camp আত্মশক্তি ব্যায়ামাগারের রক্তদান শিবির বনগাঁয়

deshersamay

Share article:

সঙ্গীতা চৌধুরী, বনগাঁ: ২৮ এপ্রিল আত্মশক্তি ব্যায়ামাগারের উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজিত হলো বনগাঁর রেলবাজার নিকটবর্তী এলাকায়। রবিবার সকাল ১১ টা থেকে এই রক্তদান প্রক্রিয়া শুরু হয়। চলে বেলা ৩ টে পর্যন্ত। এদিন প্রায় ৫০ জন ব্যক্তি এই শিবিরে রক্ত দেন। দাতাদের মধ্যে অধিকাংশই ছিলেন এই ব্যায়ামাগারের শিক্ষার্থী। কিছু প্রাক্তন ছাত্রও ছিলেন। গত ৩ বছর ধরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। তবে শিবিরের জন্য গ্রীষ্মের সময়টাকেই বেছে নেওয়ার পেছনে এই সংগঠনের বিশেষ একটি উদ্দেশ্য আছে।

এ বিষয়ে আত্মশক্তি ব্যায়ামাগারের প্রশিক্ষক ও ওয়েস্ট বেঙ্গল বডিবিল্ডিং ফিটনেস ফেডারেশনের সহ সম্পাদক এবং বডি বিল্ডিং-এর ন্যাশনাল জাজ রাজীব সরকার জানালেন, ” এই সংস্থা স্থাপিত হয় ১৯৬৩ সালে।  আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি নানা ভাবে। তাই বিগত কিছু বছর ধরে এই রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছি। প্রচন্ড গরমে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের খুব সমস্যা দেখা দেয়। সেজন্য আমরা সাধারণ মানুষের সাহায্যের উদ্দেশ্যেই এই শিবিরের আয়োজন করি।”

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন