প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

Tortoise recover: বনগাঁর গোপালনগর থেকে দেড় হাজার কচ্ছপ উদ্ধার করল বন দফতর

deshersamay

Share article:

দেশের সময় বনগাঁ: সীমান্ত এলাকায় পাচারের ঘটনা নতুন নয়। কখনও সোনা, কখনও রূপো, কখনও মাদক। বারেবারে পাচার আটকেছে বিএসএফ। এবার আবার কচ্ছপ। প্রায় দেড় হাজার বিরল প্রজাতির কচ্ছপ পাচারের হাত থেকে উদ্ধার করল বন দফতর।

পুলিশ সূত্রে , জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগর থানা এলাকায় তল্লাশি চালায় বন দফতরের আধিকারিকরা। সেই সময় তাঁদের নজরে আসে প্রায় ৬৪টি চটের ব্যাগ। এতগুলো ব্যাগের ভিতরে কী রয়েছে তা জানতে ব্যাগগুলির মুখ খুলে দেখেন তাঁরা। তখনই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। প্রায় দেড় হাজারের মতো কচ্ছপ উদ্ধার হয়েছে।

বন দফতর সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশ থেকে আনা হয়েছিল এই সামুদ্রিক কচ্ছপগুলি। বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের জন্য। বন আধিকারিকদের দাবি, এর পিছনে আন্তর্জাতিক পাচার চক্রের হাত রয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে দুজন।

ধৃতদের আজ বনগাঁ আদালতে তোলা হবে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় বন দফতর। যাতে তারা জানতে পারে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িয়ে রয়েছে। উল্লেখ্য, আজ বন দফতর শুধু কচ্ছপ নয়, একটি কাকাতুয়া জাতীয় পাখি উদ্ধার করেছে বলে খবর।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন