প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•সপ্তমীতে সুর চড়িয়ে নাম না করে খাদ্যমন্ত্রীকে হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনুর •চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট

Mount ali ratni tibba: কাটল উদ্বেগ ! নিখোঁজ ৪ বাঙালি অভিযাত্রীর খোঁজ মিলল কুলুতে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ অবশেষে কাটল উদ্বেগ। খোঁজ মিলল হিমাচলের পাহাড়ি বাঁকে নিখোঁজ হওয়া চার বাঙালি অভিযাত্রীর। জানা গেছে, তাঁরা সকলেই সুস্থ আছেন। হেলিকপ্টার থেকে তাঁদের অবস্থান ও সুস্থতা নিশ্চিত করা হয়েছে। আজকেই তাঁদের উদ্ধার করা হবে।
হিমাচল প্রদেশের মাউন্ট আলি রত্নিটিব্বা আরোহণ করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ওই অভিযাত্রীরা।ব্যক্তিগত উদ্যোগেই অভিযানে গিয়েছিলেন ওই চার বন্ধু।

ছিলেন কলকাতার পার্শিবাগান গড়পার রোডের বাসিন্দা অভিজিৎ বণিক, হরিদেবপুরের চিন্ময় মণ্ডল, যাদবপুরের রিজেন্ট এস্টেটের দিবস দাস এবং এনায়েত নগরের বাসিন্দা বিনয় দাস। গত চারদিন ধরেই তাঁদের খোঁজ মিলছিল না।

কুলুর মাউন্ট আলি রত্নি টিব্বা শৃঙ্গের উচ্চতা ৫৪৫৮ মিটার। পথ পাথুরে ও অত্যন্ত খাড়াই। চারপাশে হিমবাহ। সব অর্থেই ঝুঁকিপূর্ণ ট্রেকিং। পুজোর আগে ওই শৃঙ্গ জয় করতে গিয়েছিলেন চার বন্ধু।

নিখোঁজদের উদ্ধারে অটলবিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালায়েড স্পোর্টস থেকে ২২ জন পর্বতারোহীর একটি দলকে পাঠানো হয়েছিল। তাঁরা লাগাতার খোঁজ করছিলেন পাহাড়ি বাঁকে হারিয়ে যাওয়া চার অভিযাত্রীর। আজ, রবিবার উদ্ধারকারীদের তরফে জানানো হয়েছে, খোঁজ মিলছে ওই চার যুবকের। তাঁদের উদ্ধার করা হচ্ছে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন