প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Bangaon: খুঁটি পুজোর মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়ল বনগাঁর ফুলতলা স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজোর

deshersamay

Share article:

দেশের সময়, বনগাঁ: রবিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে ডাকে কাঠি পড়ল উত্তর ২৪ পরগনার বনগাঁর ফুলতলা স্পোর্টিং ক্লাবের সার্বজনীন দুর্গাপূজার।

যশোররোড প্রাঙ্গনে সারম্বরের সাথে অনুষ্ঠিত হল খুঁটি পুজোর। প্রাচীন রীতি মেনে ফুলতলা স্পোর্টিং ক্লাবের পুজো কমিটির পক্ষ থেকে এদিন খুঁটি পুজোয় হয় ৷ খুঁটি পুজোর পর রীতি মেনে খুঁটি পোঁতা হয় যশোর রোডের এক প্রান্তে। ক্লাব সদস্য ও স্থানীয়রা মিলিত হয়ে এই পুজোর আয়োজন করে থাকেন।

বনগাঁ পুরসভার তিন নম্বর ওয়ার্ড ও জয়পুর এলাকার একাংশ জুড়ে বাসিন্দারা এই পুজোয় সামিল হয়ে থাকেন৷ ক্লাব পুজো কমিটির সদস্যরা জানাচ্ছেন, তাঁদের পুজো এবার ২২ তম বর্ষ৷ প্রতিবারের মতো এবছরও স্থানীয়রা মিলিত হয়ে পুজোর সূচনা করলেন ৷

বর্তমানে জাঁকজমকপূর্ণ ভাবে পুজোর আয়োজন হয়ে থাকে। বর্তমান উদ্যোগতারা গত কয়েক বছর ধরে থিমের পুজো করছেন। থিমের পুজো দর্শনার্থীদের নজর কাড়ছে। এবারো থিমের পুজো হবে। গ্রাম বাংলার থিম তুলে ধরা হবে পুজোর মধ্যে দিয়ে । থিমে বিশেষ আকর্ষণ থাকছে।

পুজো কমিটির উদ্যোক্তাদের কথায়, এ বছর আমাদের পুজোর মূল আকর্ষণ থিমের পুজো। আগে আমরা সাধারণ পূজা করতাম। এ পুজোকে আমরা আরও ভালো করার ধীরে ধীরে চেষ্টা করছি। আগামীতে দূরদূরান্তের দর্শকরা যাতে পুজোর ঘুরতে আসেন তারই চেষ্টা চলছে। আজ খুঁটি পূজার মধ্যে দিয়ে আমাদের পুজোর সূচনা করা হয়। এক সদস্যের কথায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানের কথা মাথায় রেখে এবারের পুজোয় আরও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে৷

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন