প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

BJP: বাসন্তীতে মিঠুনের মিছিল, ভাত-ডাল-শুক্তো দিয়ে মধ্যাহ্নভোজ

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ পঞ্চায়েতের আগে ফের বঙ্গ রাজনীতির ময়দানে নামলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।তাঁর সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বুধবার সকালে নিউটাউনে সুকান্ত মজুমদারের বাড়ি থেকে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর উদ্দেশে রওনা দেন মিঠুন চক্রবর্তী। বাসন্তীতে পৌঁছে প্রথমে তিনি এবং সুকান্ত যান বাসন্তী ভারত সেবাশ্রম সঙ্ঘের আশ্রমে। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে বিজেপির প্রতিবাদ মিছিলে যোগ দেন মিঠুন।

বাসন্তী ভারত সেবাশ্রম থেকে সোনাখালি বাজার হয়ে এগোতে থাকে এই প্রতিবাদ মিছিল। মিছিলের পুরোভাগে ম্যাটাডোরে ছিলেন মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদার এবং অগ্নিমিত্রা পালেরা। নীচে পায়ে হেঁটে ঝান্ডা হাতে এগোতে থাকেন বিজেপির কর্মী সমর্থকেরা।

মিছিলে বিজেপির কর্মী সমর্থকেরা থাকলেও মিঠুন চক্রবর্তীতে চাক্ষুষ করতে রাস্তার দুপাশে ভিড় জমান বহু মানুষ। তাঁদের দিকে কখনও হাত নেড়ে, কখনও জোড়হাত করতে দেখা যায় মিঠুনকে। বিভিন্ন জায়গায় মিঠুনের উপরে পুষ্পবৃষ্টি করে তাঁকে স্বাগত জানান স্থানীয় বিজেপি নেতাকর্মীরা।

এদিন মিঠুন সাংবাদিকদের বলেন, “আমি রাজনীতি করি না। মানুষের নীতি করি। আমি নেতা নই। আমি ক্যাডার।” পাশাপাশি, তিনি জানান, দল তাঁকে যে রকম নির্দেশ দেবেন, তিনি সেই কর্মসূচিতেই শামিল হবেন।

বিজেপি সূত্রের খবর, এদিনের মিছিল শেষে সভা করবেন মিঠুন। তারপরে মধ্যাহ্নভোজ সারবেন দলীয় নেতারই বাড়িতে। সূত্রের খবর, সেখানে ভাত, ডাল, সব্জি, শুক্তো, মাছ ইত্যাদি পদ রান্না করা হচ্ছে মিঠুনের জন্য।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন