প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

লকডাউন উঠে যাবে১৫ এপ্রিল, ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রীদের প্রধানমন্ত্রী

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক:পূর্ব ঘোষণা মতো ১৫ এপ্রিলই গোটা দেশে লকডাউন উঠে যেতে পারে। কিন্তু তার পরেও যে ইচ্ছামতো রাস্তায় ঘুরে বেড়ানো যাবে না সে ব্যাপারে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন সকাল ১১ টায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই ছবি তাঁর সচিবালয় ও সরকারের তরফে প্রকাশ করা হয়েছে।

কিন্তু বৈঠকে ঠিক আলোচনা হয়েছে তা সরকারি তরফে অবশ্য এখনও বলা হয়নি। তবে বৈঠকে উপস্থিত অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু টুইট করে জানিয়েছেন, “বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ১৫ এপ্রিল লকডাউন উঠে যাবে। কিন্তু তার মানে এই নয় যে রাস্তায় ইচ্ছামতো ঘুরে বেড়ানো যাবে। আমাদের সবাইকে দায়িত্বশীল ভাবে ধীরে চলতে হবে (স্লো ডাউন)। কারণ, করোনাভাইরাসের বিরুদ্ধে লকডাউন এবং স্লোডাউনই একমাত্র পথ।”

যদিও কিছুক্ষণ পরেই এই টুইট ডিলিট করে দেন তিনি। মনে করা হচ্ছে, এখনও যেহেতু প্রধানমন্ত্রীর দফতর থেকে সরাসরি কোনও ঘোষণা হয়নি, কোনও বার্তা দেওয়া হয়নি, তাই আলাদা করে মন্ত্রীর এই টুইট ভাল চোখে দেখেনি কেন্দ্র। হতে পারে, তাঁকে বার্তা দেওয়া হয়েছে অতি-সক্রিয়তা না দেখাতে। কারণ পেমা খাণ্ডু বিজেপির হয়ে মন্ত্রী হলেও, দেশজোড়া এই করোনা-লড়াই কোনও দলের আলাদা নয়। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সমস্ত রাজ্যের সমস্ত দলের মুখ্যমন্ত্রীকেই একই বার্তা দিয়েছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন