প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

ফের অসুস্থ সৌরভ, বুকে ব্যথা নিয়ে আবারও ভর্তি হলেন হাসপাতালে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ফের অসুস্থ হয়ে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, মহারাজ গতকাল ফের অস্বস্তি বোধ করেন। বুকে চাপ চাপ ব্যথা অনুভূত হয়। বুধবার দুপুরেও বুকে অস্বস্তি বোধ হয়। তার পরই আর ঝুঁকি না নিয়ে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুধবার দুপুরে ব্যথা বাড়লে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

এ মাসের ৩ তারিখ সকালে বাড়িতে জিম করতে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তাঁকে তৎক্ষণাৎ উডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়েছিলেন, সৌরভের মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। পরে আরও জানানো হয় যে তাঁর একটি আর্টারিতে ৯৫ শতাংশ ব্লকেজ রয়েছে। সেই সঙ্গে আরও দুটো আর্টারিতে ব্লকেজ রয়েছে।


তবে সে বার তাঁর একটি ধমনীতেই স্টেন্ট বসানো হয়েছিল। তাঁর হৃদপিণ্ডে স্টেন্ট বসিয়েছিলেন কার্ডিও সার্জেন আফতাব খান। তবে বাকি দুটো ধমনীতে স্টেন্ট বসানো বাকি ছিল। আফতাব খান অ্যাপোলো হাসপাতালের সঙ্গে যুক্ত। সম্ভবত সেই কারণেই সৌরভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঠিক কী কারণে সৌরভ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, সেই সম্পর্কে নানা তথ্য উঠে আসে সেই সময়। জানা যায়, বয়স ৫০ ছুঁইছুঁই হলেও, বিগত ৫ বছরে কোনও ডাক্তারি পরীক্ষাই করাননি সৌরভ। তার উপর মারাত্মক কাজের চাপ। দুইয়ে মিলেই ধকল সইতে পারেনি তাঁর শরীর। তবে রাজনৈতিক চাপ সহ্য করতে না পেরেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এমন দাবিও উঠে আসে। সিপিএম নেতা এবং শিলিগুড়ির পুরপ্রশাসক অশোক ভট্টাচার্য হাসপাতালে সৌরভকে দেখে এসে বলেন, ‘‘নিজেদের স্বার্থ চরিতার্থ করতে একটি রাজনৈতিক দল সৌরভের উপর চাপ সৃষ্টি করছিল।’’ তবে এ নিয়ে সৌরভ নিজে বা গঙ্গোপাধ্যায় পরিাবারের কেউ কোনও মন্তব্য করেননি৷

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন