প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘চোর’ স্লোগান শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী , তৃণমূল নেত্রীকে দেখেই ছোড়া হল জুতো-কাদা,’সবাই মরে যেতাম’, হালিশহরের পথে জনতার ক্ষোভে মমতা! ১৩-১৪ অগস্ট ‘দেশভাগের ভয়াবহ স্মৃতি’ এবার জেলায় জেলায় স্মরণ নির্দেশ নবান্নের, হবে ক্যান্ডেল মার্চ দুর্যোগের মেঘ! রবিতেও ঝেঁপে বৃষ্টি কলকাতায়? ১০ জেলা ভাসবে ভারী বৃষ্টিতে, মৎস্যজীবীদের জন্যেও নিষেধাজ্ঞা ‘প্রশ্ন করার অধিকার যেমন আছে, তেমন রাষ্ট্রের প্রতিও দায়িত্ব থাকা উচিত’, IIT দিল্লি থেকে জেন-জি- কে বার্তা প্রধানমন্ত্রীর গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে:অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটি টাকার মালিক, বললেন অর্জুন বললেন অর্জুন সিং: দেখুন ভিডিও

তৃণমূলের মন্ত্রী গোলাম রব্বানির দুই ভাই যোগ দিলেন গেরুয়া শিবিরে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানির দুই ভাই যোগ দিলেন বিজেপিতে।
শনিবার বিকেলে ইসলামপুর শহরের বাস টার্মিনাস এলাকায় বিজেপির জনসভায় উপস্থিত ছিলেন অরবিন্দ মেনন, রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়। এই মঞ্চে বিজেপির পতাকা হাতে তুলে নেন গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানির দুই ভাই, গোলাম সারেবর ও গোলাম হায়দার।


বিজেপিতে যোগ দিয়ে গোলাম সারেবর বলেন, গোয়ালপোখরের উন্নয়ন সাধন ও তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে তাঁরা বিজেপিতে যোগদান করলেন। গোয়ালপোখর থানা, বিডিও অফিস, কো-অপারেটিভ ব্যাঙ্কে শুধুই টাকার লেনদেন ও কাটমানির খেলা চলছে। এই সবকিছু শেষ করাই তাঁদের লক্ষ্য।

যদিও তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালের দাবি, মন্ত্রীর ওই দুই ভাই আগে থেকেই গোলাম রব্বানির বিরোধিতা করছেন। তাঁরা বিজেপিকে আগে থেকেই ভোট দেন। দুজনেই দলের কোনও পদে নেই। ফলে ওই দুই ভাইয়ের বিজেপিতে যোগদানে তৃণমূল কংগ্রেসের কোনও ক্ষতি হবে না।”


কিন্তু রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এর একটা তাৎপর্য রয়েছে। কী তাৎপর্য? এই ক’মাস আগেও শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার পর্যবেক্ষক। যখন দাড়িভিট উত্তাল তখন তৃণমূলের কোনও নেতা হিসেবে শুভেন্দুই সেই জেলায় পৌঁছেছিলেন। বিপুল মার্জিনে পিছিয়ে থাকা কালিয়াগঞ্জ উপনির্বাচনে বিপুল ভোটে জিতেছে তৃণমূল। দায়িত্বে ছিলেন শুভেন্দু।

আরও গুরুত্বপূর্ণ হল, শনিবার যখন উত্তর দিনাজপুরে যোগদান চলছে তখন মালদহ জেলার নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শরীর খারাপের কারণ দেখিয়ে সেই বৈঠকে ছিলেন না জেলা সভাপতি মৌসম বেনজির নূর।

এখানেও আরও একটি বিষয় মনে রাখা দরকার। কংগ্রেস থেকে প্রয়াত গণি খান চৌধুরীর ভাগ্নীকে তৃণমূলে এনেছিলেন নন্দীগ্রামের বিধায়কই।সব মিলিয়ে মন্ত্রীর দুই ভাইয়ের বিজেপিতে যাওয়া বা অভিষেকের বৈঠকে মৌসমের না থাকা– সবটাই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন অনেকে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন