প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

‘কাগজ বুড়ি’কে জড়িয়ে ধরে আপ্লুত শুভেন্দু, আবেগে ভাসল খেজুরি

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃএকজন গত এক মাসের বেশি সময় ধরে সংবাদমাধ্যমের সবচেয়ে আলোচ্য। আর একজনের খবরই জীবন- সংগ্রাম।এক ফ্রেমে ধরা দিলেন দুজনে। মহিষাদল কুমুদিনী ডাকুয়া মঞ্চে আবেগে ভাসলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। বুকে জড়িয়ে ধরলেন খেজুরির ‘কাগজ বুড়ি’কে।

তাঁর আসল নাম বাসন্তী ত্রিপাঠী। ৮১ বছরের ‘তরুণী’। গোটা খেজুরি তাঁকে কাগজ বুড়ি নামেই চেনে। গত ৪০ বছর ধরে বাড়ি বাড়ি খবরের কাগজ পৌঁছে দেন তিনি। শীত-গ্রীষ্ম-বর্ষা, পায়ে হাঁটাই ভরসা। মার্চের শেষে তখন সবে লকডাউন শুরু হয়েছে। গোটা দেশ কার্যত ভাইরাসের ভয়ে ঘরবন্দি। কিন্তু কাগজ বুড়ি ভয়হীন। কারণ খবর পৌঁছে দিতে হবে তো। দেশ-দুনিয়ায় কী কী হচ্ছে তা জানানোকে কর্তব্য মনে করেই এই কাজ করে গিয়েছেন বাসন্তীদেবী।

হাঁটার গতি শ্লথ হয়েছে বয়সের ভাড়ে। কিন্তু তাতে মনের জোর কমেনি একটুও। রবিবারের অনুষ্ঠানে কাগজ বুড়িকে সংবর্ধনা দেওয়া হয় মহিষাদল কুমুদিনী ডাকুয়া মঞ্চে। সেখানে শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায়, বুক সেলার্স গিল্ডের কর্ণধার ত্রিদীব বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালিকা বলেন, কাগজ বুড়ি আসার পর যখনই জেনেছেন শুভেন্দু আসবেন তখন থেকেই উত্‍সাহিত। উদ্যোক্তাদের জানিয়েছেন, শুভেন্দু বহুবার তাঁকে সাহায্য করেছেন।
খেজুরি যেমন কাগজবুড়িকে চেনে তেমন শুভেন্দুও নন্দীগ্রাম-খেজুরির নাড়িনক্ষত্র জানেন। অনেকের মতে, খেজুরি যেমন কাগজবুড়ির জীবন সংগ্রাম দেখছে গত চার দশক ধরে তেমন শুভেন্দুর লড়াইও সেখানে রূপকথার মতো।

সংসার চালাতেই কাগজের হকারি শুরু করেছিলেন বাসন্তীদেবী। সেসময়ে অনেকেই নিন্দেমন্দ করতেন। ‘ঘরের বউ হকারি করছে!’ কিন্তু সেসবে কান দেননি। খবর পৌঁছে দিয়েছেন খেজুরির ঘরে ঘরে, চায়ের দোকানে। তারপর কখন যে তিনি মানুষের কাগজ বুড়ি হয়ে গিয়েছেন জানতেও পারেননি। খবরকে ভালবেসেই দশকের পর দশক ধরে মাইলের পর মাইল হাঁটা হয়ে গিয়েছে। তবু ক্লান্তি নেই।

সংসারের ভার তাঁর কাঁধে অনেকটা। দুবেলা জল-মুড়ি খান কাগজ বুড়ি। কেউ জিজ্ঞেস করলে বলেন, ওই পয়সাটুকু বাঁচিয়ে নাতি-নাতনিকে পড়াশোনার জন্য দেবেন। খবরের গতিতে ছুটে চলেছেন কাগজ বুড়ি। ৮১ বছর বয়সেও।ক্লান্তিহীন তাঁর এই পথ চলার সাক্ষী খেজুরির মানুষেরাও, এদিন আবেগে ভাসলেন তাঁরাও ৷

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন