প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

আশার আলো গাড়িবাজারে, লকডাউনের পর দেশে ব্যবহৃত গাড়ির চাহিদা বাড়তে পারে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক: লকডাউন পরবর্তী সময় দেশে ব্যবহৃত গাড়ির কেনার চাহিদা নতুন গাড়ির থেকে তুলনামূলকভাবে বাড়তে পারে। এমনটাই মনে করছে বাণিজ্য মহল।

তার কারণ হিসেবে বিশেষজ্ঞদের ব্যাখ্যা, যেহেতু কোভিড–১৯ অত্যন্ত সংক্রামক রোগ, সেহেতু, বেশিরভাগ দেশবাসীই বাস, লোকাল ট্রেন, মেট্রোর মতো গণ পরিবহনে চড়তে ভয় পেতে পারেন। একইভাবে হয়তো পরিচ্ছন্নতা ইস্যুতে ট্যাক্সি বা ওলা–উব্‌রের মতো পরিবহনও এড়াতে চাইবেন। এবং অনেকেরই নতুন গাড়ি কেনার আর্থিক সামর্থ্য নেই। আবার যাঁদের রয়েছে তাঁরাও নতুন গাড়ি কিনতে গিয়ে এই অর্থনৈতিক সঙ্কটকালে সেই বিশাল পরিমাণ টাকা খরচ করতে নারাজ হতে পারেন।

সেক্ষেত্রে ব্যবহৃত গাড়ি বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার চাহিদা অনেকটাই বাড়তে পারে। কারণ নতুন গাড়ির থেকে ব্যবহৃত গাড়ির দাম অপেক্ষাকৃত কম।
মাহিন্দ্রা ফার্স্ট চয়েস হুইলস্‌–এর এমডি তথা সিইও আশুতোষ পান্ডে যেমন বলছেন, বিএস৬ মডেলের গাড়ি সংখ্যায় কম থাকায় বিএস৪ মডেল কেনার চাহিদা বাড়বে বলেই মনে করছেন তাঁরা। তিনি বলছেন, ভারতে সেকেন্ড হ্যান্ড গাড়ির চাহিদা বরাবরই অন্যান্য দেশের তুলনায় ভালো। তবে মারুতি সুজুকি এবং হুন্ডাই মোটোর ইন্ডিয়া সাধারণত তাদের নিজেদের মডেলই সেকেন্ড হ্যান্ড বিক্রি করে। কিন্তু মাহিন্দ্রা ফার্স্ট চয়েস হুইলস্‌, টয়োটা ইউ–ট্রাস্ট সব কোম্পানির সেকেন্ড হ্যান্ড গাড়িই বিক্রি করে থাকে।


যাঁদের দুচাকার গাড়ি আছে, সামাজিক দূরত্ব বিধি মানতে তাঁরাও ব্যবহৃত গাড়ি কিনতে চাইবেন বলেই মনে করছেন এফসিএ–এর এমডি তথা সভাপতি পার্থ দত্ত। তবে যেভাবেই হোক, এর ফলে গত কয়েক মাসের ঝিমিয়ে থাকা গাড়িবাজার যে কিছুটা লাভের মুখ দেখবে এমনটাই মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা।       

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন