প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•সপ্তমীতে সুর চড়িয়ে নাম না করে খাদ্যমন্ত্রীকে হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনুর •চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট

Weather Update: বড়দিনের পরেই কি ইতি শীতের?কী জানাচ্ছে হাওয়া অফিস

deshersamay

Share article:

দেশের সময় , কলকাতা: বড়দিনের আর বেশি দেরি নেই। তার আগেই কনকনে ঠান্ডায় কাবু বঙ্গবাসী। বছর শেষে কি রাজ্যে জাঁকিয়ে বসতে পারে শীত, কী বলছে আলিপুর আবহাওয়া অফিস?

কলকাতা: শীতে জলীয় বাষ্পের কাঁটা! এই বারও ‘উষ্ণ’বড়দিনের পূর্বাভাস। কেন একই দুর্দশা! তাপমাত্রা বাড়বে কেন? আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। ফলে বাধা পাবে উত্তুরে হাওয়া, কমবে ঠান্ডা। বড়দিনের আগেই তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। বড়দিনে ১৭ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার পারদ। জেলাতেও ঠান্ডা কমবে। বড়দিনে ১৩-১৪ ডিগ্রিতে পৌঁছতে পারে জেলার তাপমাত্রা। গত বছরও বড়দিনে ঠান্ডার বালাই ছিল না। ১৭.২ ডিগ্রিতে পৌঁছয় আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা।

নিম্নচাপ আর ঘূর্ণিঝড়ের রেশ কাটিয়ে সবে শীতে আমেজ পেতে শুরু করেছিল বঙ্গবাসী। নভেম্বর মাসটা ঠান্ডার আমেজ না পেলেও ডিসেম্বরে ঠান্ডার মজা পেতে শুরু করেছিল বঙ্গবাসী। কিন্তু সেই সুখ বেশিদিন টিকল না। আবার উষ্ণতা বাড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। কিন্তু যাঁরা ঠান্ডা পছন্দ করেন না তাঁরা আপাতত স্বস্তিতেই থাকবেন। কারণ হাড়কাপুনে শীত নয়, হালকা ঠান্ডার আমেজেই মজা পাবেন শীতকাতুরেরা।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন