প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

Shantiniketan: পৌষ উৎসবের সূচনা শান্তিনিকেতনে , বিকল্প মেলাকে ঘিরে মাততে শুরু করেছেন বীরভূমবাসী

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ  পৌষমেলা হচ্ছে না।
তবে কুয়াশা মোড়া শীতের সকালে শান্তিনিকেতনের ছাতিমতলায় ব্রহ্ম উপাসনার মধ্যে দিয়ে ১৪২৮ বঙ্গাব্দের পৌষ উৎসবের সূচনা হল। যদিও ছাতিমতলায় শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের কর্মী, অধ্যাপক ও পড়ুয়াদের প্রবেশাধিকার ছিল।  তবে এদিন সকাল থেকেই অনুষ্ঠানস্থলের বাইরে বেড়ার ধারে উৎসাহী পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। গত বছরও পৌষ মেলা উদযাপন করেনি বিশ্বভারতী। কারণ অবশ্যই কোভিড। শুধুমাত্র পৌষ উৎসব পালন করা হয়।

এ বছরও পৌষ মেলা হচ্ছে না শান্তিনিকেতনে। তবে বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর ব্যবসায়ী সমিতি যৌথ উদ্যোগে এবং বোলপুর পৌরসভা ও বীরভূম জেলা প্রশাসনের সহযোগিতায় বোলপুর ডাকবাংলা মাঠে বেশ বড় আকারে পৌষ মেলার আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সেই মেলার উদ্বোধন করবেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক স্বপন কুমার দত্ত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন সহ অন্যান্যদের।

তবে পৌষমেলার আদলে এ বছরে বিকল্প এই মেলাকে ঘিরে উৎসবে মাততে শুরু করেছেন বীরভূমবাসী। পর্যটকরাও এই মেলা দেখতে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন৷ আরও ভিড় বাড়বে বলে আশা উদ্যোক্তাদের।

বিকল্প এই পৌষমেলা চলবে ১১ পৌষ পর্যন্ত৷ মেলায় থাকছে বাউলের আখড়া। সঙ্গে প্রায় ৫০০ স্টল। শান্তিনিকেতন পৌষ মেলার ঢঙেই এদিন সকালে বৈতালিক দিয়ে মেলার সূচনা ৷ ২৫ ডিসম্বর বড়দিনও পালিত হবে। মেলার মঞ্চে রোজই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বসন্তোৎসব এবং পৌষমেলার উপর বোলপুর-শান্তিনিকেতনের অর্থনীতির নিবিড় যোগ রয়েছে। গত কয়েক বছর তা বন্ধ থাকায় রোজগার অনেকটাই মার খাচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের। এই মেলা ঘিরে পর্যটকরা ভিড় জমাতে শুরু করায় নতুন করে আশায় বুক বাঁধছেন তাঁরা।

বাংলা সংস্কৃতির মঞ্চের তরফ থেকে এই মেলার আয়োজন করা হলেও তাঁদের সমস্ত রকম ভাবে সহযোগিতা করছেন বোলপুর ব্যবসায়ী সমিতি এবং বোলপুর পুরসভা।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন