প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

Petrapole: বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে আশার আলো দেখছেন সীমান্ত বাণিজ্য মহল, শনিবার থেকে পেট্রাপোলে আমদানি-রফতানি চালুর সম্ভাবনা

deshersamay

Share article:

দেশের সময়,পেট্রাপোল: কর্মবিরতির জেরে গত সোমবার থেকে পেট্রাপোল সীমান্তে আমদানি-রফতানি বন্ধ থাকার পর এর সঙ্গে যুক্ত পরিবহণ শ্রমিক-সহ আটটি সংগঠনের পক্ষ থেকে বিএসএফ ও পে্ট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি-র সঙ্গে দফায় দফায় বৈঠক হয় এবং বৃহস্পতিবার পে্ট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি-র পক্ষ থেকে একটি সরকারী বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ তারপরই বন্দরের সঙ্গে যুক্ত পরিবহণ শ্রমিক-সহ বিভিন্ন সংগঠন মিলিতভাবে সরকারী নির্দেশের বিষয়টি বিবেচনা করে আমদানি-রফতানি চালু করার সিদ্ধান্ত নিতে চলেছে বলে জানা গেছে৷

বৃহম্পতিবার চতুর্থ দিনে পড়ল ৬ মাস গাড়ির কাগজ বৈধ করার দাবিতে বিভিন্ন সংগঠনের একত্রিত আন্দোলন৷আর তার জেরে পেট্রাপোল সীমান্তে আমদানি-রফতানি ব্যাহত হয়। বার বার এই বিষয়ে আলোচনা করেও কোনও সুরাহা মেলেনি বলেও অভিযোগ রফতানির কাজে জড়িতদের।

পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড স্টাফ ওয়েল ফোয়ার এ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বুধবার শুল্ক দফতরের সঙ্গে কলকাতাতে দীর্ঘ সময় ধরে চলা বৈঠকে ক্লিয়ারিং এজেন্টরা তাদের সংগঠনের পক্ষ থেকে শুল্ক দফতরের উর্দ্ধতন কর্মকর্তাদেরকে বিভিন্ন সংগঠনের দাবি সম্পর্কে বিস্তারিতভাবে জানান ৷

এরপরই বৃহস্পতিবার দুপুরে পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ লিখিত ভাবে একটি নোটিশ জারি করেছে বলে জানা গেছে বন্দরসূত্রে৷

এ ব্যাপারে পেট্রাপোল স্থলবন্দরের ম্যানেজার কমলেশ সাহানি জানান, ‘সম্প্রতি এই সীমান্তে বহি:‌বানিজ্যের ট্রাক থেকে সোনা, গাঁজা, জাল লাইসেন্স উদ্ধার করেছে বিএসএফ। এরপর থেকে কেন্দ্র সরকার দেশের স্বার্থে সীমান্তে কিছু নিয়ম জারি করার নির্দেশ দিয়েছে। ট্রাক চালক সহ অন্যদের কমন আই কার্ড চালু করার ব্যবস্থা করা হচ্ছে।

এর জন্য ১৫ ফেব্রয়ারীর মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার সমস্ত সংগঠনকে একটি বিজ্ঞপ্তি জারি করে তাতে জানানো হয়েছে যে সমস্ত গাড়ির কাগজ পুনর্নবীকরণ করা হয়নি এবং কেন্দ্রসরকারের নির্দেশ মতো ট্রাক চালক সহ অন্যদের কমন আই কার্ড না হলেও আগামী একমাস পূর্বের নিয়মে আমদানি-রফতানি চালু রাখতে গাড়ি রাখার জায়গায় গাড়িচালক এবং খালাসিদের ঢোকারজন্য তাদের সঙ্গে আপাতত আধার কার্ড বা ভোটারকার্ড সঙ্গে রাখলেই হবে৷ এবং তিনি আরও বলেন সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতামত বিনিময় করে সীমান্ত বাণিজ্যে দ্রুত গতি আনার অনুরোধ করেন৷ সেই মতো বেশির ভাগ সংগঠনই আগামী শনিবার থেকে সম্পূর্ণ ভাবে আমদানি-রফতানি শুরু করার কথাবলে আশ্বস্ত করেন বন্দর কর্তৃপক্ষকে৷

প্রসঙ্গত, গাড়ি রাখার জায়গায় গাড়িচালক এবং খালাসিদের ঢুকতে দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগঠনগুলি। কিছু দিন আগেই স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছিলেন, কোনও গাড়িকে বৈধ কাগজপত্র ছাড়া ঢুকতে দেওয়া হবে না। তার পর থেকেই বৈধ কাগজ ছাড়া গাড়ি ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

যদিও রফতানির কাজে জড়িতদের দাবি, করোনা আবহে অনেক গাড়ির কাগজ পুনর্নবীকরণ করা হয়নি। তার মাঝেই হঠাৎ করে এই নতুন নিয়মের কারণে প্রচুর গাড়ি আটকে যাবে বলেও আশঙ্কা তাঁদের। তাই আগামী ৬ মাস গাড়ির কাগজ বৈধ করার সময় চেয়েছেন আন্দোলনকারীরা।

তাদের আরও দাবি, তত দিন পর্যন্ত যেন তাঁদের গাড়ি আটকানো না হয়। দাবি না মেনে নেওয়া পর্যন্ত তাঁরা এই ভাবেই আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। এর ফলেই পেট্রাপোল সীমান্তে বন্ধ হয়েছে আমদানি-রফতানি।

এদিকে বৃহস্পতিবার ক্লিয়ারিং এজেন্টরা পেট্রাপোলের বাকি সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে বৈঠকে করেন৷ এদিনের বৈঠকের পর কি সিদ্ধান্ত নেওয়া হল তা এদিনই জানিয়ে দেওয়ার কথা শুল্ক দফতরকেও ৷

শুল্ক দফতর সূত্র বলছে, দু’একটি সংগঠন ছাড়া বাকি সংগঠনের নেতাকর্মীরা পে্ট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি-র জারি করা নির্দেশকে মান্যতা দিচ্ছেন৷

পেট্রাপোল এক্সপোর্ট এন্ড ইমপোর্ট এ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ দে বলেন,টানা চার দিনের আন্দোলনে পেট্রাপোল সীমান্ত বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সীমান্ত বাণিজ্য আমরা চাই পে্ট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি-র জারি করা নির্দেশকে মান্যতা দিয়ে এই মুহুর্তে আমদানি-রফতানি চালু হোক বন্দরে।

বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খোকন পালের কথায়, পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের তরফে লিখিত ভাবে যে সরকারী বিজ্ঞপ্তি জারি করেছে তারা সেই বিষয়টি জেনেছেন, ওই বিজ্ঞপ্তিতে বলা জানানো হয়েছে যে সমস্ত গাড়ির কাগজ পুনর্নবীকরণ করা হয়নি এবং কেন্দ্রসরকারের নির্দেশ মতো ট্রাক চালক সহ অন্যদের কমন আই কার্ড না হলেও আগামী একমাস পূর্বের নিয়মে আমদানি-রফতানি চালু রাখতে গাড়ি রাখার জায়গায় গাড়িচালক এবং খালাসিদের ঢোকারজন্য তাদের সঙ্গে আপাতত আধার কার্ড বা ভোটারকার্ড সঙ্গে রাখলেই হবে৷ এই বিজ্ঞপ্তির ব্যাপারে খোকন বাবু বলেন, তাদের দাবি এক মাসের বদলে তিন মাস এই সুযোগ দিতে হবে৷ তবে পাশাপাশি এটাও জানান কর্মবিরতি থেকে সরে দাঁড়িয়ে কাজে ফেরা যায় কিনা তা শুক্রবা ফের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে৷

যদিও রফতানির কাজে জড়িতদের দাবি, করোনা আবহে অনেক গাড়ির কাগজ পুনর্নবীকরণ করা হয়নি। তার মাঝেই হঠাৎ করে এই নতুন নিয়মের কারণে প্রচুর গাড়ি আটকে যাবে বলেও আশঙ্কা তাঁদের। তাই আগামী ৬ মাস গাড়ির কাগজ বৈধ করার সময় চেয়েছেন আন্দোলনকারীরা।

তাদের আরও দাবি, তত দিন পর্যন্ত যেন তাঁদের গাড়ি আটকানো না হয়। দাবি না মেনে নেওয়া পর্যন্ত তাঁরা এই ভাবেই আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। এর ফলেই পেট্রাপোল সীমান্তে বন্ধ হয়েছে আমদানি-রফতানি। তবে বেশির ভাগ সংগঠন শনিবার থেকে বন্দর চালুর পক্ষে সাওয়াল তুলেছে৷

এদিকে, এদিন বৈঠকে ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন ,বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, বনগাঁ নব মালিক সমিতি, বনগাঁ মোটর ওনার্স অ্যাসোসিয়েশন, সীমান্ত পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠন সহ একাধিক সংগঠন ৷ তাদের মধ্যে অনেক সংগঠন স্থলবন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তির কথা জানার পর কর্মবিরতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে পুনরায় আমদানি-রফতানির কাজ শুরু করার পক্ষে ভাবনাচিন্তা করতে শুরু করেছে বলে সূত্রের খবর৷

এখন দেখার নানা অভিমত প্রকাশের মধ্যদিয়ে সীমান্ত বাণিজ্যের স্বার্থে আগামী শনিবার কর্মবিরতি থেকে সরে দাঁড়িয়ে ফের পেট্রাপোলে আমদানি-রফতানির চালু হয় কিনা !

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন