প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Mamata Banerjee: পাইলট কার, লাল বাতি ব্যবহার করতে পারবেন না কোনও মন্ত্রী, কড়া বার্তা মমতার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ নতুন মন্ত্রিসভা নিয়ে বৃহস্পতিবার প্রথম নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রদবদলের পর প্রথম বৈঠকেই ইমেজ ক্লিয়ার রাখার সাফ বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন ভাবমূর্তি রাখতে হবে স্বচ্ছ।

একই সঙ্গে জানিয়েছেন, কলকাতা এবং জেলার কোনও মন্ত্রী আর পাইলট কার বা লাল বাতির গাড়ি ব্যবহার করতে পারবেন না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর, আগামিকাল থেকে জেলা থেকে কলকাতা যাওয়া-আসার জন্য পাইলট কার ব্যবহার করলে সেই বিষয়টি সঠিক ভাবে দেখা হবে না।

জানা গিয়েছে, সকলকে কাজ করার কথা বলা হয়েছে। কাজের জায়গা ভাগ করে দেওয়া হবে প্রতিমন্ত্রীদের। মুখ্যমন্ত্রীর দফতর কাজ ভাগ করে দেবে।  কাজের বিষয়ে আরও বেশি ওয়াকিবহাল হওয়ার নির্দেশ দিয়েছেন।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনও কাগজে সই করার আগে ভাল করে দেখে নিতে হবে প্রত্যেককে। চন্দ্রিমা ভট্টাচার্য বৈঠক শেষে জানিয়েছেন, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৫টি ইন্ড্রাস্টিয়াল পার্ক এবং ১৮টি ইন্ড্রাস্টিয়াল ইউনিটের। বিনিয়োগ করা হবে ৬০০ কোটি টাকা। তাতে কয়েকহাজার কর্মক্ষেত্রের সম্ভাবনা বলেও জানানো হয়েছে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন