প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Kolkata Police : কলকাতায় কেএলও জঙ্গির আত্মসমর্পণ , পুলিশের হাতে তুলে দিলেন একে ৪৭

deshersamay

Share article:

দেশের সময়: অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরতে আত্মসমর্পণ করলেন এক কেএলও জঙ্গি। কৈলাশ কোচ নামে ওই কেএলও সদস্য সংগঠনের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার কলকাতায় রাজ্য পুলিশের সদর দফতরে এসে আত্মসমর্পণ করেন তিনি। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের সামনে রেখে দেন একে ৪৭ আগ্নেয়াস্ত্র। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও সন্তান। কেএলও জঙ্গিরা পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র আন্দোলন করে আসছেন।

তাদের দাবি, উত্তরবঙ্গ, অসম, বিহার ও ভুটানের কিছুটা নিয়ে কামতাপুর রাজ্য গঠন করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিতেই তিনি অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে আসতে চাইছেন বলে জানিয়েছেন কৈলাশ। এদিন তিনি বলেন, এ রাজ্যে উন্নয়ন দেখে খুশি তিনি। একইসঙ্গে তিনি বলেছেন, অনেকদিন ধরে সশস্ত্র আন্দোলন করলেন।

এটা বুঝতে পারছেন, ওই পথে সমাধান আসবে না। তাই আমি বাকি কেএলও সদস্যদেরও বলছি, তারা যেন অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসে। তাঁর দাবি, আগামী দিনে আরও অনেক কেএলও আত্মসমর্পণ করবেন। অস্ত্র জমা দেবেন।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন