প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

Kashmir : কাশ্মীরের ডাল লেকে আগুনে পুড়ে ছাই একাধিক হাউসবোট, দীপাবলির আগে কোটি টাকার ক্ষতি

deshersamay

Share article:

দেশের সময়, ওয়েবডেস্কঃ দীপাবলির আগে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন বাঙালির প্রিয় ডাল লেক। শনিবার ভোররাতে শ্রীনগরের টুরিস্ট হাবে কোনওভাবে আগুন লেগে যায়। সেই আগুন হুহু করে ছড়িয়ে পড়তে শুরু করে। দাউ দাউ করে জ্বলতে থাকে লেকের উপর ভাসতে থাকা হাউসবোট। 

ডাল লেক তথা গোটা কাশ্মীরের সঙ্গেই  ভ্রমণপ্রিয় বাঙালির এক অমোঘ টান। সারা বছরই বাঙালি পর্যটকরা ভিড় করেন ভূস্বর্গে। পুজো এবং দীপাবলির এই ছুটি বাঙালির কাশ্মীর ভ্রমণের অন্যতম পছন্দের সময়। ডাল লেকে নৌকাবিহার ছাড়া সেই ভ্রমণ সম্পূর্ণই হয় না। কিন্তু সেই ডাল লেকই দীপাবলির আগে অগ্নিকাণ্ডে বিপর্যস্ত। 

জানা গেছে, ৫টি হাউসবোট পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটকদের থাকার তিনটি কুঁড়েঘর। তবে কোনও প্রাণহানি হয়নি। বিপুল টাকার সম্পত্তিহানি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত কোটি টাকা ছাড়িয়েছে বলে অনুমান। 

সূত্রের খবর, শনিবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। অগ্নি নির্বাপনের চেষ্টা চলছে তৎপরতার সঙ্গে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন