প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•বনগাঁ AC লোকাল ট্রেনের সিটে 4 নম্বর জায়গায় এক যাত্রী বসতেই বসচা, প্রতিবাদ,তারপর হাতাহাতি: দেখুন ভিডিও •নন্দীগ্রামে গেরুয়া ঝড়! দুই কেন্দ্রেই অনেক এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে কংগ্রেস, রেজিনগরে প্রধান বিরোধী কে? •কারও হাতে রং, কারও হাতে তুলি, কেউ ছুটছেন মাটি নিয়ে ! থিম থেকে সাবেকিয়ানা, প্রতিবাদ থেকে ভিন স্রোতের ভাবনা, বনগাঁ স্টেশন পাড়া ভারত সংঘে: দেখুন ভিডিও •প্রয়াত নানা পাটেকর !প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর •‘উই উইল ডু ইট’, প্রশাসক পদে ২৫ বছর পূর্তিতে নয়া স্লোগান তুললেন মোদী , ২০৪৭-এ বিকশিত ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর , দেশবাসীকে দিলেন তিনটি টার্গেট

HILSA Fish: দুর্গাপুজোর আগে এখনও পর্যন্ত ১৭৪ মেট্রিক টন ইলিশ পৌঁছল ভারতে

deshersamay

Share article:

প্রদীপ দে, ঢাকা: দুর্গাপুজো উপলক্ষ্যে এখনও পর্যন্ত ভারতে রপ্তানি হয়েছে ১৭৪ মেট্টিক টন ইলিশ।

এবার ভারতে ইলিশ রপ্তানি হবে মোট তিন হাজার ৯৫০ মেট্টিক টন। আগামী ৩০ অক্টোবরের মধ্যে সব ইলিশ রপ্তানির নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। তবে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার ঈদ থাকায় বন্ধ থাকবে ইলিশ রপ্তানির কাজ।

তবে এত ইলিশ রপ্তানিতে ক্ষোভ দেখিয়েছেন বাংলাদেশের বাসিন্দাদের একাংশ ৷ তাদের দাবি, এত মাছ রপ্তানি হলে দাম বাড়বে স্থানীয় বাজারে। বর্তমানে দেশীয় বাজারে কেজিতে ইলিশের দাম বেড়েছে ৪০০-৫০০ টাকা পর্যন্ত।

Notice

ফিরোজ নামে এক ইলিশ বিক্রেতা জানান, ভারতে ইলিশ রপ্তানির কারণে সঙ্কট বেড়েছে। বেশি দামে কেনায় বিক্রি করতে হচ্ছে বেশি দামে।

অক্টোবরের ২০ তারিখ থেকে দুর্গা পুজো শুরু। তার আগে ইলিশ রপ্তানিতে খুশি বাংলার মানুষ। পেট্রাপোলে ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ‘ভারতে দুর্গাপুজো মানে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা, প্রিয়জনদের সঙ্গে আড্ডা আর জমজমাট খাওয়াদাওয়া। ইলিশ ছাড়া বাঙালির খাওয়াদাওয়া যেন পরিপূর্ণ হয় না। অষ্টমী বা নবমীর দুপুরে সর্ষে ইলিশ, ইলিশ ভাপা বা ইলিশ পাতুরি, ইলিশ বিরিয়ানি দিয়ে লাঞ্চ না করলে পুজোর আনন্দ কমে যায় অনেকটাই।

পেট্রাপোল চেকপোস্টের আমদানিকারক রামকৃষ্ণ বিশ্বাস বলেন, ‘এখন থেকে প্রতিদিনই কিছু কিছু করে আসতে থাকবে বাংলাদেশের ইলিশ।

অবশেষে ইলিশ যে এসে পৌঁছেছে এটাই আনন্দের। এবার কিছুটা দেরিতে হলেও, বাঙালি এই মাছ পাবে’। ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ সরকার। ২০১৯ সাল থেকে আবার শুরু হয়েছে রপ্তানি। বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান বলেন, গত বৃহস্পতিবার থেকে সরকারের বিশেষ অনুমতিতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। গত তিন দিনে ১৭৩ মেট্রিক টন ৭০০ কেজি ইলিশ ভারতে গেছে। বাকি ইলিশ আগামী ৩০ অক্টেবরের মধ্যে রপ্তানি শেষ করবে দেশের ৭৯টি ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন