প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Farmer:বাঁদরের হাত থেকে ফসল বাঁচাতে ভালুক সেজে পাহারা দিচ্ছেন কৃষক!

deshersamay

Share article:

 

দেশের সময় ওয়েবডেস্কঃ পাখিতে যাতে ফসল নষ্ট না করে তাই খেতে কাকতাড়ুয়া খাড়া করে রাখেন কৃষকরা।

কিন্তু বাঁদরের উৎপাত হলে কাকতাড়ুয়া দিয়ে বাগ মানানো যায় না। সম্প্রতি তেলঙ্গনার এক কৃষক বাঁদরের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। বাঁদরের দল তাঁর খেতের ফসল খেয়ে নষ্ট করছিল। অভিনব উপায় বের করে তাদের শায়েস্তা করলেন তিনি। ভালুক সেজে খেতে দাঁড়িয়ে পড়লেন তিনি। তাতে দিব্যি কাজ দিয়েছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। 

তেলঙ্গনার ওই কৃষকের নাম ভাস্কর রেড্ডি। বাঁদরের দলকে তাড়ানোর এই আইডিয়া তাঁর মাথাতেই আসে। তবে ভালুকের পোশাক কিনতে তাঁকে ১০ হাজার টাকা খরচ করতে হয়েছে। প্রথম দিকে তিনি নিজেই ভালুক সেজে পাহারা দিতেন।

এরপর এক ব্যক্তিকে ভাড়া করেছেন তিনি। দৈনিক ৫০০ টাকার বিনিময়ে শস্যখেতে পাহারা দিচ্ছেন তিনি। বলাই বাহুল্য, বাঁদরের দলকে শায়েস্তা করতে গাঁটের কড়ি কম খরচ হচ্ছে না তাঁর। 

ফসল পাহারা দিতে নানারকম কৌশল অবলম্বন করেন কৃষকরা। কাকতাড়ুয়া তো আছেই, দড়ির মাথায় ইট বেঁধে বনবন করে ঘোরানো, জাল দিয়ে ঘিরে দেওয়া, এসবও করা হয়। কিন্তু ভালুক সেজে পাহারা দেওয়া সত্যিই অভিনব। আর এই অভিনবত্বের জেরেই ভাইরাল হয়েছেন ভাস্কর রেড্ডি।  

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন