Durga Puja 2023: গ্র্যান্ড লিজবোয়া এবার বনগাঁয়, ইতিমধ্যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, জনসমুদ্র মন্ডপে
deshersamay

উত্তর ২৪ পরগনার বনগাঁ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ৭৫ তম বর্ষের পুজোর থিমে রূপ পেয়েছে হংকং এর ম্যাকাও শহরের গ্র্যান্ড লিজবোয়া টাওয়ার ৷
ফলে বনগাঁ শহরে হংকং এর এই বিশেষ দর্শনীয় স্থান নিয়ে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ ৷
বনগাঁর এই জিবিএস ক্লাবের পুজো মন্ডপের উচ্চতা করা হয়েছে ১৪৫ ফুট লম্বা ও ৫৫ ফুট চওড়া। মন্ডপটি তৈরি করেছেন শিল্পী প্রশান্ত পাল ৷ দেখুন ভিডিও
প্রতিমা নির্মাণ করেছেন নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির সুশান্ত পাল। এই পূজোর বাজেট রাখা হয়েছে ৬০ লক্ষ টাকা ৷
ইতিমধ্যেই এই মণ্ডপের ভিতরের কারুকার্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বনগাঁর সেরা পুজো গুলির মধ্যে এবছর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই গ্রান্ড লিজবোয়া ৷ যা দেখতে এখনই মন্ডপ পরিদর্শনে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা৷

এই পুজো মন্ডপও ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। রাতের আলোকসজ্জায় রয়েছে বিশেষ চমক। দায়িত্বে রয়েছেন , হুগলীর চন্দননগরের সুমন পাল ৷




