প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

Bus Accident:বৈষ্ণোদেবী যাওয়ার পথে ৭৫ যাত্রী নিয়ে সেতু থেকে ছিটকে নীচে পড়ল বাস! জম্মুতে দুর্ঘটনা, মৃত্যু অন্তত ১০ জনের

deshersamay

Share article:

দেশের সময়: জম্মু: সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা। পঞ্জাবের অমৃতসর থেকে জম্মু-কাশ্মীরের কাটরায়, বৈষ্ণোদেবী যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটকবোঝাই একটি বাস। কাটরা থেকে ১৫ কিলোমিটার দূরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর থেকে একেবারে খাদে পড়ে গেল বাসটি। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে জম্মুর ঝাজ্ঝর কোটলি এলাকায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর থেকে খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। বাসটি মূলত পর্যটক নিয়ে অমৃতসর থেকে কাটরায় বৈষ্ণোদেবী যাচ্ছিল। বাসে মোট ৭৫ জন যাত্রী ছিলেন। বাস খাদে পড়ে যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। জম্মু পুলিশের DC জানান, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৭ জনের আশঙ্কাজনক ৪ জনকে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া আরও ২৫ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন