প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
জন্মাষ্টমী তিথিতে বনগাঁর রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে দেবী দুর্গার কাঠাম পূজোর শুরু: দেখুন ভিডিও বনগাঁর স্বাদমোতী হোটেলে মিলল পচা মাংস ও মেয়াদ উত্তীর্ণ আলু , মিলেছে পোকা-মাকড়! বারবার অভিযানেও বদলাচ্ছে না অস্বাস্থ্যকর ছবি ৪ হাজার টাকার ইলিশ নিয়ে পগারপার মহিলা , মধ্যমগ্রাম মাছের বাজারের এমন কাণ্ডে হতবাক স্থানীয় ব্যবসায়ীরাও মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে বাঙালির আবেগ উস্কে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজোর পরই পুরভোট! আপনার এলাকা কি তালিকায় আছে? আগামিকাল জেলাশাসকদের নিয়ে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন, প্রস্তুতি তুঙ্গে

MS Dhoni: ক্রিকেটজীবনের শেষ পর্বেও বদল নেই ‘ক্যাপ্টেন কুল’-এর!পরের বছরও আইপিএল খেলবেন ধোনি

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ডাগআউট একের পর এক হলুদ জার্সি ছুটে গেল মাঠে। তিনি ছিলেন একটু পিছনের দিকেই। ক্যামেরা খুব অল্প সময়ের জন্যে ধরল তাঁর মুখ। মাথা নীচু। চোখ বন্ধ। মহেন্দ্র সিংহ ধোনি ঠিক এতটাই শান্ত। হারলেও কেঁদে ভাসান না। জিতলেও নিজেকে আবেগে ভাসিয়ে দেন না।

মাথা নীচু করে নিজের মতো সময়টা বেশি ক্ষণ উপভোগ করা হল না। সতীর্থরা এসে ডাকাডাকি শুরু করাতে তিনিও হাঁটা দিলেন মাঠের দিকে। মুখে স্মিত হাসি।

একেবারে শেষের দিকে এল সেই মুহূর্ত। আগেই বেশ কয়েক বার আইপিএল ট্রফির আশেপাশে ঘোরাঘুরি করছিলেন। আগে চার বার হাতে একই ট্রফি তুললেও সেই ছাপ কোথাও ছিল না। মনে হচ্ছিল প্রথম বারের মতো ট্রফি পেতে চলেছেন। ট্রফি তোলার সময়েও সেই অপার মুগ্ধতা।

এখনই অবসর নিচ্ছেন না ক্যাপ্টেন কুল। পরের আইপিএলেও মাঠে দেখা যাবে অধিনায়ক ধোনিকে। চলতি আইপিএলের শুরু থেকেই জল্পনা-কল্পনা চলছিল। প্রায় প্রত্যেক ম্যাচেই এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে চেন্নাইয়ের অধিনায়ককে। ভাবা হয়েছিল সিএসকে চ্যাম্পিয়ন হলে, সেই মঞ্চেই অবসর ঘোষণা করবেন ধোনি। কিন্তু তেমন কোনও ভাবনাই যে তাঁর নেই, এদিন মধ্যরাতে সেটা স্পষ্ট জানিয়ে দিলেন মাহি। 

রাত তখন প্রায় তিনটে। সঞ্চালক হর্ষ ভোগলে অবসর নিয়ে প্রশ্ন করেন ধোনিকে। চেন্নাইয়ের নেতা সরাসরি জানিয়ে দেন, শরীর সঙ্গ দিলে আরও একটা আইপিএলে খেলতে চান তিনি। ধোনি বলেন, ‘হয়তো এটাই আমার অবসর ঘোষণা করার সেরা মঞ্চ এবং সময়। কিন্তু যে পরিমাণ ভালবাসা এবং সম্মান আমি সমর্থকদের থেকে পেয়েছি, আমি তার প্রতিদান দিতে চাই। তাই আমি পরের বছর ফিরে আরও একটা আইপিএল খেলতে চাই।

তবে সেটা আমার জন্য সহজ হবে না। হাঁটুতে চোট রয়েছে। কিন্তু শরীর যদি সঙ্গ দেয় তাহলে আমি আরও একটা আইপিএল খেলতে চাই। এখনও ৮-৯ মাস বাকি আছে। দেখা যাক কী হয়। তবে মানুষের ভালবাসা, আবেগ আমার মন জয় করেছে। এবার আমি ওদের সেই ভালবাসা ফিরিয়ে দিতে চাই।’ এতদিন এড়িয়ে গেলেও নিজের অবসর প্রসঙ্গে এদিন অকপট ধোনি।

চিপক ছাড়াও প্রত্যেক স্টেডিয়ামে অফুরন্ত সমর্থন পেয়েছেন। যা চাক্ষুষ করে আবেগপ্রবণ চেন্নাইয়ের নেতা। ধোনি বলেন, ‘সমর্থন দেখে আমার চোখে জল চলে এসেছিল। সবাই আমার নাম ধরে চিৎকার করছে। আমি যেমন, মানুষ আমাকে তেমনভাবেই গ্রহণ করেছে, ভালবাসে। সবসময় আমার পা বাস্তবের মাটিতে থাকে। আমার এই গুণই ভক্তরা পছন্দ করে। অন্যদের তুলনায় আমার সঙ্গে তুলনা টানতে পারে তাঁরা। আমি তাই খুব স্বাভাবিক থাকতে ভালবাসি। আমি যা নয়, সেটা দেখানোর চেষ্টা করি না।’ অম্বতি রাইডুর ভূয়সী প্রশংসা করেন ধোনি। এমনকী পুরস্কার মঞ্চে শুরুতেই রায়ডুর হাতে ট্রফি তুলে দেন চেন্নাইয়ের অধিনায়ক। এটাই ধোনি! 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন