প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Book Fair 2023: কাউন্সিলরদের নিয়ে বইয়ের ঘ্রাণে মাতলেন পুরপ্রধান গোপাল শেঠ 

deshersamay

Share article:

দেশের সময়: বনগাঁতে উত্তর ২৪ পরগনা জেলা বইমেলায় নজির গড়েছেন পুরপ্রধান গোপাল শেঠ ৷ নিজের গাঁটের পয়সা দিয়ে বই কিনে তিনি বিলি করেছেন পড়ুয়াদের মধ্যে ৷ সেই বই নিতে হুড়োহুড়ি পড়ে যায় স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে ৷

এবার ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসে ভারত ও বাংলাদেশের পাঠকদের হাতে তিনি তুলে দিতে চান বাংলার সেরা সাহিত্যিকদের বই৷ সেই অমূল্য রতনের সন্ধানেই শনিবার কলকাতা বইমেলায় শামিল হন পুরপ্রধান ৷ শর্মিলা দাস, কৃষ্ণা রায়, টুম্পা রায়, নারায়ণ ঘোষ সহ কাউন্সিলরদের সঙ্গে নিয়ে এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে ঘুরে বই কেনেন পুরপ্রধান ৷

মেহনতি প্রকাশনীর স্টল থেকে যেমন একগুচ্ছ বই কিনেছেন, তেমনই শালিধান প্রকাশনের স্টল থেকেও কিনেছেন বহু বই৷ ইস্ট বেঙ্গলের ইতিহাস নিয়ে লেখা লাল হলুদের ডায়েরি বইটি হাতে তুলে নিতে ভোলেননি৷ ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের স্টলে বইপ্রেমী ও সাংবাদিকদের সঙ্গে আড্ডার মুডে দেখা যায় পুরপ্রধানকে৷ জাগো বাংলার স্টলেও বেশ কিছুক্ষণ সময় কাটান ৷ প্রচুর বই কেনেন ৷

কবি সুবোধ সরকারের হাত থেকে বই নিয়ে কুশল বিনিময় করেন ৷ কবিকে বলেন, আরও আরও শক্তিশালী কবিতা লিখুন ৷ আমরা তারই অপেক্ষায় ৷ সমস্ত বই ভাষাদিবসে উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন গোপালবাবু ৷ কাউন্সিলর শর্মিলা দাস বলেন, হাতে সময় কম ছিল ৷ ১০০ কিমি পথ ফেরার তাড়াহুড়ো ছিল ৷ কিন্তু অল্প সময়ের জন্য হলেও বইমেলায় বইপ্রেমীদের ভিড়ে হারিয়ে যেতে পেরে আপ্লুত ৷ নতুন বইয়ের যে ঘ্রাণ নিয়ে ফিরলাম, তাতে নিজেকে প্রাণবন্ত মনে হচ্ছে ৷

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন