প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

Bollywood: কাশ্মীরে হইহই করে চলছে ‘পাঠান’! শাহরুখের এত গুণ! মানলেন মোদী?

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ মুক্তির আগে ছিল বিতর্কের জালে বন্দি। মুক্তির পর দৃশ্যপট বদলে গেল শাহরুখ খানের পাঠানের। বিশ্বজুড়ে প্রশংসিত ও বক্স অফিসে রাজার হালেই রাজত্ব করছেন শাহরুখ খান। দর্শক ও সমালোচক উভয় শ্রেণির প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। 

দম আছে শাহরুখ খানের।তাঁকে নিয়ে, তাঁর ছবি নিয়ে প্রশংসা করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! পাঠান-এর মতো অ্যাকশন ছবির দৌলতে ফের হাউজফুল বোর্ড ঝুলছে কাশ্মীরের প্রেক্ষাগৃহে। বিষয়টি নজরে এসেছে তাঁরও।

বৃহস্পতিবার সংসদে ভাষণ দিতে গিয়ে সে কথা উল্লেখ করেন তিনি। স্বীকার করে নেন, শ্রীনগরের আইনক্স রাম মুন্সি বাগে হইহই করে চলছে ‘পাঠান’। পক্ষান্তরে যেন মেনেই নিলেন তিনি, শাহরুখের এত গুণ!

১৫ সপ্তাহে সারা বিশ্বে ‘পাঠান’-এর মোট বাণিজ্য ৮৬৫ কোটি টাকা। খুব দ্রুত হাজার কোটির ঘরে ঢুকতে চলেছে ছবিটি। এমন পরিস্থিতিতে শাহরুখের ছবি নিয়ে প্রধানমন্ত্রীর আলোচনা অভিনেতার জয় হিসেবেই দেখছেন অনুরাগীরা। স্বাভাবিক ভাবেই তাই তাঁরা খুশি।

শুধুই শ্রীনগরের প্রেক্ষাগৃহ নয়, এই ছবি দিয়ে দেশের মোট ২৫টি প্রেক্ষাগৃহ নতুন করে খুলেছে। করোনা-কালে ছবির অভাবে সেগুলো সমস্তই বন্ধ হয়ে গিয়েছিল। নতুন করে হাউজফুল বোর্ড ঝুলেছে বহু প্রেক্ষাগৃহে। এই ছবি দিয়েই হলমালিকেরা বহু বছর পরে লাভের মুখ দেখেছেন।

চার বছর পরে শাহরুখের এই প্রত্যাবর্তন নিয়ে অনেকের মনেই দ্বিধা ছিল। তাঁর শেষ ছবি ২০১৮-র ‘জিরো’। ছবিটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। তারপরেও যে বলিউড বাদশা এভাবে ফিরে আসতে পারবেন ভাবতে পারেনি খোদ বলিউড।  

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন