প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Bhai Phota 2022: ভারত সেবাশ্রমের উদ্যোগে গণ ভাইফোঁটা

deshersamay

Share article:

সুপ্রকাশ চক্রবর্তী : আজ শভাইফোঁটা উপলক্ষে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের “ধর্মের প্রাণ- আচার, অনুষ্ঠান ও অনুভূতিতে” সাধন সিদ্ধ বাণীকে সংকল্প করে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির “গণ ভাইফোঁটা মিলনোৎসব” এর আয়োজন করেন।

এই অনুষ্ঠানে ভাইফোঁটার সমস্ত রীতি নীতি মেনে কেবলমাত্র ভাইহীন বোন এবং বোনহীন ভাইয়ের উপস্থিতিতে সু-সম্পন্ন হয়। মন্মথপুর প্রণব মন্দিরের এই মহতি আয়োজনে সারা রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ছোট বড় করে প্রায় শতাধিক ভাই এবং বোন অংশগ্রহণ করেন। এরা এই মহতি আনন্দ থেকে বিগত দিনে বঞ্চিত ছিল ভাই বোনহীন হওয়ার কারনে।

আজ তারা সবাই এমন সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে ভীষন খুশি। অজানা, অচেনা ভাই বোনের এই মহামিলনে সকাল থেকে ভাইয়েদের জন্য পাঁচ রকম মিষ্টি, ফলাদি, সুজি, লুচি আলুরদম সহ মালা ঘুনসী সব আয়োজনে সাজ সাজ রব ছিল। সকাল সাড়ে নটায় প্রথা মেনে গুরু মন্দির থেকে আশীর্বাদ নিয়ে একসাথে প্লেটে করে উপাচার সাজিয়ে ভাইহীন বোনেরা বোনহীন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে যমের দুয়ারে কাঁটা বিছিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন