প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

সাংবাদিক বৈঠক করে ইস্তাহার মানুষের দরবারে পৌঁছানোর উদ্যোগ বিজেপির

deshersamay

Share article:

দেশের সময়, বনগাঁ: বিজেপির ইস্তাহার যেন কল্পতরু। সেই ইস্তাহারের বিষয়গুলি মানুষের দরবারে পৌঁছে দিতে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব। সেই ইস্তাহারে একদিকে যেমন মহিলাদের প্রাধান্য দেওয়া হয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে।


মঙ্গলবার দলীয় কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে মনস্পতি দেব দলের ইস্তাহার তুলে ধরে বলেন, বিজেপি এরাজ্যে ক্ষমতায় এলে বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা বাড়িয়ে এক হাজার থেকে তিন হাজার টাকা করা হবে। চাকরি ক্ষেত্রে মহিলাদের জন্য ৩০ শতাংশ সংরক্ষণ করা হবে। পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে তাঁদের বেতন বৃদ্ধি করে প্রাইমারির ক্ষেত্রে ১৫ হাজার এবং উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য ২০ হাজার টাকা প্রতি মাসে করা হবে।

এখন এই রাজ্যে শুধুমাত্র কল্যাণীতে এইমস হাসপাতাল রয়েছে। বিজেপি ক্ষমতায় আসলে সেই হাসপাতালের সংখ্যা বাড়িয়ে চার টি করা হবে। নতুন তিনটি হাসপাতাল তৈরি হবে শিলিগুড়ি, জঙ্গলমহল এবং সুন্দরবন এলাকায়।

দরিদ্র মানুষের খাদ্য সুরক্ষার ক্ষেত্রে তিনবেলা ৫ টাকা করে ভাত খাওয়ার ব্যবস্থা করা হবে। স্কুল ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে বিনামূল্যে বই, খাতা, ট্যাব দেওয়া হবে। এইরকম অসংখ্য প্রতিশ্রুতিতে ভরা ইস্তাহারের মূল অংশগুলি এদিন সাংবাদিকদের সামনে পড়ে শোনান জেলা সভাপতি।

বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রে বিশ্বজিৎ দাসকে প্রার্থী না করায় তাঁর অনুগামীরা নতুন প্রার্থীকে মেনে না নিতে পেরে বিক্ষোভ দেখাচ্ছেন। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে এদিন জেলা সভাপতি বলেন, এটা দলের সিদ্ধান্ত। অন্যদিকে, দুলাল বর কে প্রার্থী না করা প্রসঙ্গে তিনি বলেন, দলের তপশিলি মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব পালন করছেন দুলাল বর। সম্ভবত সেই কারণেই দল তাঁকে প্রার্থী করেনি।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন