প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

মাদার টেরেসার সংস্থার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করেছে কেন্দ্র,টুইট করে জানালেন ক্ষুব্ধ মমতা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ মাদার টেরেসার সংগঠন মিশনারি অফ চ্যারিটির সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে বলে জানিয়ে সোমবার ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একটু আগে টুইট করে মমতা বলেন, ‘ক্রিসমাসে আগে এটি খুব হতাশার খবর।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বড়দিনের উৎসবের মধ্যে মিশনারি অফ চ্যারিটির অধীনে থাকা ২২ হাজার মানুষ বিপদে পড়েছেন। তাঁদের খাদ্য ও ওষুধ বিতরণ করা যাচ্ছে না। তাঁর বক্তব্য, মানবিকতা আইনেরও উর্ধ্বে।

সূত্রের খবর, ক্রিসমাসের আবহে সব অ্যাকাউন্টে লেনদেন বন্ধের নির্দেশ। বিষয়টি জানলেও এখনই এই নিয়ে কিছু মন্তব্য করতে রাজি নয় মিশনারিজ অব চ্যারিটিজ। এদিকে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে মিশনারিজ অব চ্যারিটিজের ২২ হাজার রোগীর সমস্যা বাড়বে। সমস্যা বাড়বে চ্যারিটিজের অধীনে যাঁরা কাজ করেন তাঁদেরও। চ্যারিটিজের বিনামূল্যে ওষুধ ও খাবার সরবরাহে বিঘ্ন হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। 

প্রসঙ্গত, এবার বড়দিনে একদিকে প্রধানমন্ত্রী যেমন যিশু খ্রিস্টের বাণী স্মরণ করিয়ে দিয়ে সম্প্রীতির কথা বলেছেন, তেমনই সারা দেশে হিন্দু সংগঠনের বিরুদ্ধে খ্রিস্টান অবলম্বী মানুষের ওপর হামলারও অভিযোগ উঠেছে। তবে এ ব্যাপারে মিশনারি অফ চ্যারিটির কোনও বক্তব্য পাওয়া যায়নি, আর কেন এই অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে একটা সূত্র মারফৎ জানা যাচ্ছে, গুজরাতের ভদোদরায়  হিন্দু তরুণীদের ধর্মান্তরিত করা হচ্ছে বলে অভিযোগে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন