প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

চার কর্পোরেশনে নির্বাচন ২২ তারিখ, ঘোষণা কমিশনের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ হাওড়া কর্পোরেশনের ভোট ভবিষ্যৎ ঝুলেই রইল। সেটা বাকি রেখেই শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর ও আসানসোল কর্পোরেশনের ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ২২ জানুয়ারি ভোটগ্রহণ হবে চার কর্পোরেশনে। ২৫ জানুয়ারি হবে গণনা।

কমিশন জানিয়েছে, হাওড়া নিয়ে রাজ্য সরকার অবস্থান স্পষ্ট করেনি। তাই সেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেনি কমিশন। বাকি চার কর্পোরেশনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ৬ জানুয়ারি। যদি কোথাও পুণরায় ভোট গ্রহণ করতে হয় তাহলে তা হবে ২৪ জানুয়ারি। সকাল ৭টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হবে ভোটগ্রহণ।

এ দিন পুরভোট নিয়ে সর্বদল বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন৷ যদিও সেই বৈঠক ছেড়ে মাঝপথেই বেরিয়ে যায় বিজেপি সহ বাম, কংগ্রেস৷ তা সত্ত্বেও অবশ্য ভোটের নির্ঘণ্ট ঘোষণা থেকে পিছিয়ে আসেনি নির্বাচন কমিশন৷

এদিন নির্বাচন কমিশন জানিয়েছে, আজ থেকেই আদর্শ আচরণবিধি জারি হয়ে যাবে চার কর্পোরেশন এলাকায়। আগামী কাল থেকেই মনোনয়ন জমা দেওয়া যাবে। কমিশন এও জানিয়েছে, কলকাতার মতো এই চার কর্পোরেশনের সব বুথেও সিসিটিভি থাকবে। তবে ভোটের দায়িত্বে থাকবে রাজ্য পুলিশই।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন