প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দিলেন নুসরত-সৃজিত-মিথিলা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা সংক্রমণ ঠেকাতে আগে থেকেই নির্দেশ জারি করেছে আদালত। দুর্গাপুজোয় পুষ্পাঞ্জলি, সন্ধিপুজো ও সিঁদুর খেলাতেও ছাড় দেয়নি কলকাতা হাইকোর্ট । কিন্তু এবছর বাংলার আবহাওয়া বাঙালির পক্ষে গেল বলা যেতেই পারে। ষষ্ঠী, সপ্তমীতে মেঘলা আকাশ অষ্টমীর সকালে ফের ঝলমলে।  এই রোদ দেখে কারওর ইচ্ছে করে ঘরে বসে থাকতে?বেরিয়ে পড়েছিলেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।  নতুন ধুতি আর লাল পাঞ্জাবিতে সেজে, সঙ্গে  নতুন বৌ মিথিলা। তাল মিলিয়েছেন মিথিলাও। পরনে মেজেন্ডা লাল শাড়ির জমিতে দুর্গা দালানের জমাটি আলপনার ছাপ! খোলা চুলে, মুক্তোর গয়নায় বাংলাদেশি কন্যের স্নিগ্ধ রূপে সুরুচি সংঘের পুজোয় বাড়তি গ্ল্যামার!

তাই এবারের পুজো অন্যান্য বছরের থেকে যে আলাদা, তা বলাই বাহুল্য। তবে কলকাতার অন্যতম মেগাহিট পুজো সুরুচি সংঘের পুজোয় টলিউডের প্রথম সারির সেলেব্রিটিরা উপস্থিত থাকবেন না, তা কী করে হয়। ছিলেন সাংসদ-তারকা নুসরত জাহান এবং তাঁর স্বামী নিখিল জৈন। নিখিলের পরনে সাদা শার্ট। নুসরত যথারীতি মোহময়ী লাল পাড় সাদা শাড়ি, সোনার গয়নায়। ফাঁকা মণ্ডপ পেয়ে মনের সুখে নিজস্বী তো তুলেছেন তাঁরা। অঞ্জলি দিয়েছেন। আর শেষে ছিল ঢাক বাজান।

এদিন পুজোর অন্যতম আয়োজক তথা মন্ত্রী অরূপ বিশ্বাসের পাশে দাঁড়িয়ে অঞ্জলি দিলেন সৃজিত-মিথিলা, নুসরত-নিখিল।শুধু তাই নয়, ঢাকের তালে তাল মিলিয়ে নেচেও উঠলেন নুসরত-মিথিলা। পরে রাজ্যের মন্ত্রীর সঙ্গে পাল্লা দিয়ে ঢাক বাজাতেও দেখা যায় নুসরতকে।

কোভিড বিধি মেনে মাস্ক পরে, সামাজিক দূরত্ব বিধি মেনেই মন্ডপে অঞ্জলি দেন নুসরৎ। তারপর আরতিও করেন তিনি। অঞ্জলি দেওয়ার পর দেবীর আশিস নেন নুসরৎ। পুজো মন্ডপজুড়ে আদালত নির্দিষ্ট কোভিড বিধি পালন করেছে সুরুচি সংঘ পুজো কমিটি। প্রত্যেকেই পুষ্পাঞ্জলি দিয়েছেন কোভিড বিধি মেনে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন