প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

প্রেমিককে গলায় দড়ির সেলফি পাঠিয়ে আত্মঘাতী হলেন কলেজ শিক্ষিকা

deshersamay

Share article:

ঝামেলা চলছিল অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত রবিবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন সিউড়ির বিদ্যাসাগর কলেজের জিওলজি বিভাগের শিক্ষিকা শুভ্রা মণ্ডল (২৫)। আত্মঘাতী হওয়ার আগে গলায় দড়ি লাগিয়ে সেলফি পাঠালেন প্রেমিককে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে সুমন চট্টোপাধ্যায় নামের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

আত্মঘাতী কলেজ শিক্ষিকার পরিবারের অভিযোগ, সুমনের সঙ্গে তাঁদের মেয়ের সম্পর্ক ছিল প্রায় দু’বছর। পুলিশ জানিয়েছে, মৃতার পরিবার তাদের কাছে দাবি করেছে, দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও ছিল। কিন্তু বিয়ের কথা বললেই, তা অস্বীকার করত ওই যুবক।

অভিযোগ পত্রে শুভ্রার পরিবারের তরফে জানানো হয়েছে, বিয়ের কথা বলায় ওই যুবক নাকি শুভ্রাকে বলেছিল, “তুই মরে যা। তুই মরে গেলে আমি বেঁচে যাই।” ধৃতকে সোমবার দুপুরে সিউড়ি আদালতে তোলা হবে।
রবিবার রাতে খাওয়ার পর নিজের ঘরে চলে যান শুভ্রা। পরে দীর্ঘক্ষণ দরজা না খোলায় বাড়ির লোকেদের সন্দেহ হয়। দরজা খুলে শুভ্রাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পাশেই রাখা ছিল তাঁর মোবাইল। দেখা যায়, আত্মঘাতী হওয়ার আগেই সুমনকে শেষবারের মতো বিয়ে করার জন্য অনুরোধ করেন।

কিন্তু সুমন তাতেও রাজি না হওয়ায় চরম সিদ্ধান্ত নেন শুভ্রা।
রবিবার রাতে খাওয়ার পর নিজের ঘরে চলে যান শুভ্রা। পরে দীর্ঘক্ষণ দরজা না খোলায় বাড়ির লোকেদের সন্দেহ হয়। দরজা খুলে শুভ্রাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পাশেই রাখা ছিল তাঁর মোবাইল। দেখা যায়, আত্মঘাতী হওয়ার আগেই সুমনকে শেষবারের মতো বিয়ে করার জন্য অনুরোধ করেন। কিন্তু সুমন তাতেও রাজি না হওয়ায় চরম সিদ্ধান্ত নেন শুভ্রা।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন