‘বড়দা’ মোদিকে নিজেদের হাতে তৈরি রাখি পাঠাচ্ছেন বারাণসীর মুসলিম মহিলারা
deshersamay
দেশের সময়,ওয়েব ডেস্কঃ তিন তালাক বিল আইন করে তাঁদের জীবন বিপন্ন হওয়া থেকে বাঁচিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের বড় দাদার মতো কাজ করেছেন। সেজন্য ‘বড়দা’ মোদিকে নিজেদের হাতে তৈরি রাখি পাঠাচ্ছেন মোদির লোকসভা কেন্দ্র বারাণসীর মুসলিম মহিলাদের একাংশ।
বারাণসীর রামপুরা অঞ্চলের বাসিন্দা হুমা বানো বললেন, ‘শুধু মোদির জন্যই তিন তালাক এখন অপরাধমূলক কাজ। উনি সারা দেশের মুসলিম মহিলাদের বড় দাদার মতোন। সেজন্যই আমরা আমাদের বড়দার জন্য রাখি তৈরি করেছি।’ অন্যদিকে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ বা আইইউএমএল–এর রাজ্য সভাপতি মতিন খানের অভিযোগ মন্তব্য, আরএসএস–এর মুসলিম সংগঠকরা এধরনের কাজের জন্য কয়েকজন মুসলিমকে ভাড়া করেছে।
ক্ষমতাসীনরা চাপের মুখে এই কাজ করেছে। রাখি পাঠানোর ব্যাপারটি সরকারি প্রচার বলে দাবি করেছেন তিনি।
ছবি: ডেইলি হান্ট
