প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Whatsapp:বিশ্বজুড়ে ২ ঘণ্টা বন্ধ থাকার পরে চালু হল হোয়াটসঅ্যাপ পরিষেবা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বিশ্বজুড়ে দীর্ঘসময় বন্ধ থাকার পর চালু হল হোয়াটসঅ্যাপ পরিষেবা দুপুর ১২টার পর থেকেই প্রথম এই সমস্যার মুখোমুখি হন ব্যবহারকারীরা। প্রথমে গ্রুপে মেসেজ করা যাচ্ছিল না। তার পরে বন্ধ হয়ে যায় ব্যক্তিগত মেসেজও। প্রায় সঙ্গে সঙ্গেই মেটার তরফে জানানো হয়, যত দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করা হচ্ছে সমস্যা। কিন্তু তা সহজে হয়নি।
এর আগে কখনও এত বড় সমস্যা দেখা যায়নি হোয়াটসঅ্যাপে। এই বিভ্রাটের জেরে থমকে গেছে বহু পরিষেবা।কিন্তু কী কারণ এই সমস্যা তা এখনও জানানো হয়নি হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা মেটা-র পক্ষ থেকে।

ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটা পেরোতেই এই সমস্যার মুখোমুখি হন কোটি কোটি ব্যবহারকারী। হোয়াটসঅ্যাপ সংস্থার তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

অবশেষে দুপুর ২টো ২০ মিনিট থেকে তা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। হাঁফ ছেড়ে বাঁচলেন কোটি কোটি ব্যবহারকারী।

ব্যবহারকারীদের অভিযোগ, কাউকে কোনও মেসেজ পাঠানো যাচ্ছে না। প্রথমে এই সমস্যা দেখা যায় কেবল গ্রুপে মেসেজ পাঠাতে গিয়ে। কিন্তু কিছুক্ষণ পর থেকে পার্সোনাল মেসেজের ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়।

১২টা ০৭ মিনিটে প্রথম এই সমস্যার মুখে পড়েন ব্যবহারকারীরা। অধিকাংশের অভিযোগ, তাঁরা মেসেজ পাঠাতে সমস্যায় পড়ছেন। আবার কেউ কেউ বলছেন, সার্ভার ডিসকানেক্টের সমস্যা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সমস্যার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা। জানা গেছে, মিনিট কয়েকের মধ্যেই হাজার হাজার গোলমালের অভিযোগ জমা পড়েছে।

সূত্রের খবর, কয়েক মিনিটে ১১ হাজারেরও বেশি ব্যবহারকারী হোয়াটস্যাপের গোলযোগের কথা জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে সেই অভিযোগ। অনেকেই জানিয়েছেন, হোয়াটস্যাপ গ্রুপে পাঠানো বার্তা ডেলিভার হচ্ছে না। কেউ আবার বলেছেন, ব্যক্তিগত ভাবে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তা সিঙ্গল টিক থেকে ডবল টিক হচ্ছে না। তবে সার্বিক ভাবে বার্তা আদান-প্রদানে যে বড় রকমের সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা তা স্পষ্ট ছিল। তবে কেন এমন হচ্ছে তার কোনও ব্যাখ্যা মেটার তরফে মেলেনি।

অবশেষে ফোনে টুং টাং আওয়াজের চেনা ধ্বনি বাজতে শুরু করল মঙ্গলবার বিকেল থেকে।হাঁফ ছেড়ে বাঁচল দুনিয়া৷

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন