প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

West Bengal Weather: ঝেঁপে আসছে বৃষ্টি,ভিজবে কোন কোন জেলা? হাওয়া অফিসের পূর্বাভাস কী বলছে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ এবারের শীতে যেন বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না। শীতের বিদায় বেলায় গত কয়েকদিন ধরেই রাজ্যে ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছিল। 

বুধবার থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে তা জানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। এবার ফের নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 

রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা বাড়ছে ক্রমশ ৷ আজ কলকাতায় ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। গতকালের থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। আজও স্বাভাবিকের দু ডিগ্রি নীচে পারদ।

শুক্রবার পর্যন্ত পরিষ্কার আকাশ। শনিবার আংশিক মেঘলা আকাশ। রবিবার পুরোপুরি মেঘলা আকাশ। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ রাজ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিস সূত্রে খবর, ফের একটি পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরের ওপরে রয়েছে উচ্চচাপ বলয়। আর এই জোড়া ফলায় বাংলায় নতুন করে বৃষ্টি সম্ভাবনা। 
 

এবার ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
 

হাওয়া অফিস জানিয়েছে, ১৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। ১৯ থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে। ২০ থেকে দক্ষিণ বঙ্গের কোলকাতা, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা বৃষ্টি হবে। বাকি জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে।

অর্থাৎ রবি এবং সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

এদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। ফলে এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা বাড়বে। 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন