প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

Weather Forecast : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির পূর্বাভাস, শীত বিদায়ে তৈরি হচ্ছে বঙ্গবাসী

deshersamay

Share article:

দেশেরসময় ওয়েবডেস্কঃ আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল সরস্বতী পুজোর পর কিছুদিন শীত থাকবে বঙ্গে। সেই পূর্বাভাস মিলিয়ে এখনও ঠান্ডা আছে। তবে শীত যে বিদায়ের পথে তা স্পষ্ট। এখন দেখার, আরও কত দিন শীতের কামড় উপভোগ করতে পারে শহরবাসী।

আজ রাজ্যে ফের প্রবেশ করতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে আবারও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর । 
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ ৩-৪ দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের ওপর দিকের জেলাগুলিতেও। তবে মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামিকাল পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও ১০ তারিখ থেকে ফের বর্ষণ শুরু হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

এদিকে এই পরিস্থিতিতে দুই বঙ্গেই রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার শহর কলকাতা ও সংলগ্ন এলাকায়
তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।

পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন