তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন যুব সভাপতি নিরুপম রায় এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর আসবাবপত্র বোঝাই গাড়ি আটক করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের : দেখুন ভিডিও
deshersamay


দেশের সময় : তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন যুব সভাপতি তথা গাইঘাটা পঞ্চায়েতের তৃণমূল কর্মাধ্যক্ষ নিরুপম রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় মানুষ তাঁর আসবাবপত্র বোঝাই গাড়ি আটক করেন এবং বিক্ষোভ দেখান। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তুলে জনরোষ তৈরি হওয়ার পর এলাকায় চরম উত্তেজনা ছড়ায়।

তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন যুব সভাপতি তথা গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নিরুপম রায় এর বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ ওঠার পাশাপাশি এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা ।এই ঘটনাকে কেন্দ্র করে গাইঘাটার ঠাকুরনগরে উত্তেজনা তুঙ্গে। দেখুন ভিডিও

অভিযোগের কেন্দ্রে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন যুব সভাপতি তথা গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নিরুপম রায়। স্থানীয়দের দাবি, সোমবার বাড়ি থেকে গাড়িতে মালপত্র তুলে এলাকা ছাড়ার চেষ্টা করছিলেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই গাইঘাটা থানার শিমুলপুর-মানিকহীরা এলাকায় জড়ো হন বাসিন্দারা।

অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হলেও সেই টাকা ফেরত মেলেনি। এদিন নিরুপম রায়ের গাড়ি আটকে দেন ক্ষুব্ধ বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক দেখে আগেই মালপত্র ফেলে ঘটনাস্থল ছেড়ে চলে যান তিনি বলে অনুমান স্থানীয়দের।

এদিকে নিরুপম রায় ও তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন এলাকাবাসী। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে শুরু হয়েছে তৎপরতা। আর প্রশ্ন উঠছে—এ কি শুধুই এলাকা ছাড়া, নাকি অভিযোগের চাপে পালানোর চেষ্টা এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্থানীয় বাসিন্দাদের মুখেমুখে ।

