Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও

deshersamay

Share article:
পার্থ সারথি নন্দী

দেশের সময় , বনগাঁ : অবশেষে  বর্ষার মরসুমে শুরু হতে চলেছে যশোর রোড এর পাশে থাকা প্রাচীন গাছের মরা ও শুকনো ডালপালা কাটার কাজ । বনগাঁ মহকুমা শাসক ও বনদপ্তর কর্তৃপক্ষের তরফে কাজটি করা হচ্ছে বলে জানা গেছে ।

বনদপ্তর সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে পেট্রাপোল পর্যন্ত মোট ২৪৭টি গাছ চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে ১১০ টি মৃত গাছ কাটা হবে এবং বাকি বিপজ্জনক গাছের মরা ডাল কাটা হবে ।

সম্প্রতি বনগাঁর মহকুমা শাসক শুভম মৌর্যে র নেতৃত্বে গঠিত একটি কমিটির সদস্যেরা সরেজমিন পরীক্ষা করে গাছগুলি চিহ্নিত করেছেন। কমিটিতে জাতীয় সড়ক, বন দফতর, প্রশাসন ও পূর্ত দফতরের প্রতিনিধিরা ছিলেন। এত দিন মামলা ও নানা জটিলতার কারণে মরা ডাল কাটার কাজ বন্ধ ছিল। দেখুন ভিডিও

খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন , এই কাজের জন্য  টেন্ডার হয়ে গেছে ইতি মধ্যেই। খুব শিঘ্র মৃত ১১০ গাছ একং ২৪৭টি  গাছের মরা ডাল কাটার কাজও শুরু হয়ে যাবে ।

সাম্প্রতিক সময়ে যশোর রোডে গাছের শুকনো ডাল ভেঙে একাধিক ব্যক্তি জখম হয়েছেন। মৃত্যুর ঘটনাও ঘটেছে। স্থানীয় কালুপুর, গাইঘাটা বাজার, চাঁদপাড়া, ন’হাটা মোড়, জলেশ্বর মোড় ও জয়ন্তীপুর এলাকায় জখম হয়েছেন মানুষ। বাটা মোড় ও জয়ন্তীপুরে গাছের ডাল ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। সেই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়ন্তীপুরে এক ব্যক্তি মারাও যান। প্রতিটি ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বিপজ্জনক ভাবে ঝুলে থাকা মরা ও শুকনো ডাল কাটার দাবি তুলেছিলেন। ওই দাবিতে সেই সময় সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখিয়েছিলেন তাঁরা।

বনগাঁ যশোর রোডের দু’ধারে থাকা মরা গাছ এবং ঝুলে থাকা শুকনো ও মৃত ডাল নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন  বাসিন্দারা । দীর্ঘদিন ধরেই যশোর রোডের গাছগুলি কাটার দাবি জানিয়ে আসছিলেন ৷ এবার সরকার বদল হতেই সেই গাছগুলি কেটে ফেলতে উদ্যোগী হল প্রশাসন৷ শুক্রবার বনগাঁ মহকুমা শাসকের অফিসে এ বিষয়ে খোঁজখবর নিতে এসেছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া । মন্ত্রীর উদ্যেগে খুশি স্থানীয় বাসিন্দারা ।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন