বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও
deshersamay

প্রশ্ন উঠছে কীসের গুঁড়ো মিশিয়ে তৈরী হতো এই শাহী বিরিয়ানী ? মেশানো হত ভাগাড়ের মাংসও? এবিষয়ে লিখিত অভিযোগ পুরপ্রধানের হাতে আসতেই চক্ষুচড়কগাছ অবস্থা তাঁরও । বৃহস্পতিবার দুপুরে তড়িঘড়ি পুলিশ ও খাদ্য পরিদর্শকদের একটি বড় দলকে দিয়ে বনগাঁ বাটা মোড় সহ শহরের আনাচে কানাচে বিভিন্ন রেস্টুরেন্টের রান্নাঘরে হানা দিয়ে বেশ কিছু নমুনা সংগ্রহ করতেই শোরগোল পড়ে যায় বনগাঁ শহরজুড়ে ।

এবিষয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান দীলিপ মজুমদার বলেন , কিছুদিন ধরে বিজেপির একটি সংগঠন থেকে লিখিত অভিযোগ জানিয়েছিল । বনগাঁর শিক্ষিত সমাজ , স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে শাহী বিরিয়ানির মধ্যে বিশেষ কিছু মশলা মিশিয়ে আরও বেশি মুখরোচক তৈরী করে বিক্রি করছেন । এর ফলে ওই খাবার খেয়ে সমস্যায় পড়তে পারেন বলে ধারণা তাঁদের। এই ঘটনা সামনে আসতেই পুরসভার উদ্যোগে বৃহস্পতিবার পুরসভার লাইসেন্স দপ্তর , পুরসভার এস আই একং খাদ্য পরিদর্শক সহ পুলিশ প্রশাসনের একটি বড় দল তদন্তে নেমে বেশ কিছু নমুনা সংগ্রহ করে খাদ্য ভবন ও ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে ।

শাহী বিরিয়ানি হলো সুগন্ধি বাসমতি চাল, নরম মাংস (চিকেন বা মাটন), জাফরান এবং সমৃদ্ধ মশলার এক রাজকীয় সংমিশ্রণ। কিন্তু এখানে প্রশ্ন উঠেছে একটি বিশেষ গুঁড়ো মশালার । কী সেই গুঁড়ো মশলা যা মিশিয়ে তৈরী করা হত শাহী বিরিয়ানি । দেখুন ভিডিও

বনগাঁ বাটা মোড় সহ শহরের প্রতাপগড়, মতিগঞ্জ ও যশোর রোডের পাশে রমরমিয়ে বিক্রি হওয়া এই শাহী বিরিয়ানি নিয়ে তদন্তকারীরা বিভিন্ন রেস্টুরেন্টে এদিন ঢুকে তদন্ত করেন দীর্ঘ সময় ধরে । পুলিশ প্রশাসনের তৎপরতা বুঝতে পেরেই বাটা মোড় এলাকাযর রেস্টুরেন্ট সহ আরও কয়েকটি দোকানের বিক্রেতা দোকান ও গোডাউন বন্ধ করে পালিয়ে যায় । যদিও মতিগঞ্জ এলাকার একটি গোডাউনের তালা ভেঙে ভিতরে ঢুকে তদন্ত করেন তদন্ত কারীরা ।

ফের ভাগাড়কাণ্ড সামনে আসার পর স্থানীয় বাসিন্দাদের মাথায় চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে । শিমুলতলা এলাকার বাসিন্দা শিল্পী সেন্টু ভট্রাচার্য বলেন , বাটামোড় এলাকায় সারারাত ধরে বিভিন্ন রকম নিশিদ্ধ খাবার বিক্রি হচ্ছে । পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এসমস্ত খাবার যাতে বন্ধ হয় তার জন্য কঠিন তম ব্যবস্থা গ্রহণ করা হোক প্রশাসনের তরফে ।

