প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Mamata Banerjee: সাগরদিঘিতে হারের পর মমতার নজরে মুর্শিদাবাদ, আজিমগঞ্জে ট্রেনের ভাড়া কমাতে রেলমন্ত্রীকে চিঠি মমতার

deshersamay

Share article:

দেশের সময়: সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে হেরেছে তৃণমূল। তারউপর কংগ্রেসের একসময়ের শক্ত ঘাঁটি বলে পরিচিত মুর্শিদাবাদ। কর্ণাটক জয়ের পর কংগ্রেস সর্বত্রই কিছুটা বাড়তি অক্সিজেন পেয়েছে। এ রাজ্যেও তার ব্যতিক্রম হয়নি। ফলে এখন থেকেই মুর্শিদাবাদের দিকে বিশেষ নজর দিতে শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজিমগঞ্জ-কাটোয়া রুটে ট্রেনের ভাড়া কমানোর জন্য রেলমন্ত্রীকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লিখেছেন, মুর্শিদাবাদ জেলা ও সংলগ্ন এলাকায় এখনও অনেক গরিব মানুষ বাস করেন। বেশি ভাড়া দিয়ে ট্রেনের টিকিট কাটা তাঁদের পক্ষে সম্ভব নয়। কারণ, ওইসব মানুষের বেশিরভাগই দিনমজুর।

তাঁরা বিপিএল পরিবারভুক্ত। আবার প্রতিদিনই তাঁদের ট্রেনে চড়তে হয়। কারণ, ট্রেনে চেপেই তাঁদের কর্মস্থলে যেতে হয়। আজিমগঞ্জ-কাটোয়া শাখায় পূর্ব রেলের যাত্রী সংগঠনের সভাপতি তাঁকে ট্রেনের ভাড়া কমানোর বিষয়টি জানিয়েছিলেন। বলেছিলেন, করোনার সময় দশ টাকার ভাড়া ত্রিশ টাকা করা হয়েছিল।

তারপর আর তা কমানো হয়নি। ফলে ওই ভাড়া কমানো হোক। রেলমন্ত্রী থাকাকালীন তিনি কম পয়সায় ট্রেনে যাতায়াতের জন্য ইজ্জত মান্থলি চালু করেছিলেন। সেটাও উল্লেখ করেছেন চিঠিতে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, ট্রেনের ভাড়া কমানোর দাবিতে রেলমন্ত্রীকে চিঠি লিখে মুর্শিদাবাদের মানুষের মন পাওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। কারণ, সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তারপর লোকসভা।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন