প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Indigo Plane: ইন্ডিগোর বিমানে মাঝ আকাশে যাত্রীর মোবাইলে আগুন!

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ মাঝ আকাশে উড়ন্ত প্লেনের মধ্যে হঠাৎ বিপত্তি। আচমকা আগুন ধরে গেল এক যাত্রীর মোবাইল ফোনে! ইন্ডিগোর একটি বিমানে এমনই অভিজ্ঞতার সম্মুখীন হলেন যাত্রীরা।

ডিব্রুগড় থেকে দিল্লির উদ্দেশে যাচ্ছিল ওই বিমান। ইন্ডিগোর সেই ফ্লাইট ৬ই ২০৩৭-এ হঠাৎ দেখা যায় এক যাত্রীর মোবাইল ফোন জ্বলে উঠেছে। আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে তা থেকে। দেখেই সঙ্গে সঙ্গে ওই যাত্রীর কাছে ছুটে যান বিমান কর্মীরা। বিমানের অগ্নি নির্বাপন ব্যবস্থার সাহায্যে দ্রুত সেই আগুন নিভিয়ে দেন।

বিমান কর্মীদের তৎপরতার ফলেই এ যাত্রা বেঁচে যায় বিমানটি। একটু উনিশ-বিশ হলে, আগুন যদি কোনওভাবে অন্য কোথাও ছড়িয়ে পড়ত, তবে আকাশের মাঝেই বড়সড় বিপদে পড়তে হত ইন্ডিগোর বিমানটিকে। মোবাইলে আগুন লাগতে দেখে যাত্রীরাও যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

তবে এদিনের ঘটনায় তেমন কোনও বিপদ হয়নি। দ্রুত আগুন নিভিয়ে ফেলা গেছে। নির্বিঘ্নেই বিমানটি দিল্লিতে নেমেছে। পরে ইন্ডিগোর তরফে বিষয়টি জানানো হয়েছে একটি বিবৃতি দিয়ে। তাঁদের বিমানের ক্রু মেম্বারদের প্রশিক্ষণ উন্নত মানের, তাই বিপদ হয়নি, সেকথাই জানিয়েছে ইন্ডিগো। অবশ্য কেন কীভাবে মাঝ আকাশে ওই যাত্রীর ফোনে আগুন লেগে গেল তার সঠিক কারণ জানা যায়নি।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন