প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Goa TMC: গোয়ায় বেলা সাড়ে ১২টা পর্যন্ত ৩টি আসনে দ্বিতীয় স্থানে তৃণমূল

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলার বাইরে সংগঠন বিস্তারে প্রথম যে দুটি রাজ্যে তৃণমূল পা জমিয়েছিল তার মধ্যে গোয়া ছিল অন্যতম । মমতা বন্দ্যোপাধ্যায় দু’বার সেখানে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার যাতায়াত করেছেন এই রাজ্যে। মহারষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট করে গোয়ায় ভোট লড়েছিল তৃণমূল। কিন্তু ফল বেরোতে দেখা যাচ্ছে খুব একটা ভাল কিছু হচ্ছে না বাংলার শাসকদলের।

নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, বেলা সাড়ে ১২টা পর্যন্ত তৃণমূল তিনটি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে। বেনেলুমে আম আদমি পার্টির থেকে ১৩৩৪ ভোটে পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আলেমাও চার্চিল।

এই কেন্দ্রে সকাল থেকেই টানটান লড়াই চলছে। শুরুতে এগিয়ে ছিলেন কংগ্রেসের টনি ডায়াস। পরে তাঁকে টপকে এগিয়ে যায় আপ। একটা সময়ে দ্বিতীয় স্থানে একবার কংগ্রেস একবার তৃণমূল উঠে আসে। সাড়ে ১২টার সময়ে দ্বিতীয় স্থানে তৃণমূলই।

নাভেলিমে বিজেপির উলাস টুয়েনকারের কাছে ৬৫১ ভোটে পিছিয়ে রয়েছেন আলেমাও চার্চিলের মেয়ে তৃণমূল প্রার্থী ভালাঙ্কা নাতাশা আলেমাও। টিভিম কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূলের কবিতা কান্ডলকর। তিনি বিজেপি প্রার্থীর ২০৩২ ভোটে পিছিয়ে রয়েছেন।

তবে, তৃণমূলের জোট শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি চারটি আসনে এগিয়ে রয়েছে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত তৃণমূল পেয়েছে ৫.৩১ শতাংশ ভোট। বিজেপির ভোট শতাংশ ৩৩.৪০ আর কংগ্রেস ২৩.১ শতাংশ ভোট।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন