প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Festival: ভাইফোঁটাতে বনগাঁয় প্রতিযোগিতা চলছে ট্র্যাডিশনাল বনাম থিম মিষ্টির, পাল্লা দিয়ে লড়ছে গজা ও মিহিদানা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ মিষ্টির দোকানের কাঁচের শোকেসে রাখা মিষ্টি দেখলে চোখ ধাঁধিয়ে যাবে।

চেনাজানা মিষ্টি তো আছেই। তার সঙ্গে এবার যোগ হয়েছে নতুন নতুন থিমের মিষ্টি। ভাইফোঁটা লেখা মিষ্টি তো রয়েছেই। কিন্তু চমক রয়েছে অন্য জায়গায়। এমন কোনো ফ্লেভার বাদ নেই যেটা পাওয়া যাবে না। বাঙালি তো বরাবরই মিষ্টিপ্রিয়। ভাইফোঁটার আগে ভাইদের পছন্দের মিষ্টি কিনতে তাই দোকানে ভিড় জমিয়েছেন দিদি বোনেরা।

শহর বনগাঁর বনেদী মিষ্টির দোকানের কথা মুখে এলেই আগে স্থানীয় মানুষ বলতেন দূর্গামিষ্টান্ন ভান্ডার,ভরত ময়রা, জনতা মিষ্টান্ন ভান্ডারের নাম৷ এখন সে সব অতীত৷ কারণসে সব দোকান বন্ধ হয়ে গেছে ৷ তবে পুরোন ঐতিহ্য আজও ধরে রেখেছে ‘ট’ বাজারের কার্তিক মিষ্টান্ন ভান্ডার৷ সেই সঙ্গে সম্প্রতি বাংলাদেশের যশোর,খুলনা , সাতক্ষীরা নামে নতুন নতুন মিষ্টির দোকান হয়েছে বনগাঁ শহরে৷ বুধবার সকাল থেকেই সেখানে ভিড়।

নতুন স্টক তুলতে না তুলতেই শেষ। এবারের স্পেশালিটি ড্রাই ক্যানবেরি সন্দেশ এবং বাদামি সন্দেশ। পাশাপাশি বনগাঁর বিখ্যাত ট্র্যাডিশনাল সন্দেশ তো রয়েছেই। এক দোকানের ম্যানেজার জানান, “জিনিসপত্রের দাম তো বেড়েছে। কিন্তু ক্রেতাদের পকেটের কথা মাথায় রেখে আমরা মিষ্টির দামটা খুব একটা বাড়াইনি।”

বনগাঁর অন্যতম নামকরা মিষ্টি বিক্রেতা সোমা সুইটস ও মা সারদা ভান্ডার৷ ভাইফোঁটার দিন দোকানে ঢুকে রীতিমত চোখ ধাঁধিয়ে গেল। নতুন নতুন থিমের মিষ্টি তো রয়েছেই তার সঙ্গে যোগ হয়েছে ভাইদের জন্য বিশেষ ভাইফোঁটা থালি। স্বরলিপি, ডাব সন্দেশ, ব্লু-বেরি দই রয়েছে এবারের ভাইফোঁটার স্পেশাল মিষ্টির মেনুতে।

পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে গরম গরম গজা ও মিহিদানা৷ স্পেশাল থালিতে তো গজা রয়েছেই। বিভিন্ন ফ্লেভারেও গজা সাজিয়ে রাখা হয়েছে। ভাইফোঁটার স্পেশাল মিষ্টির দাম ধার্য করা হয়েছে ৫০ থেকে ৮০ টাকার মধ্যে। গত দু বছরের তুলনায় এবারে ভিড়টাও বেশি। লাভের আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন