Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Cyclone: ধেয়ে আসছে ‘সিত্রাং’! দীপাবলির আগেই ঘূর্ণাবর্তের আশঙ্কা রাজ্যে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ক্রমেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’।  তার জেরে দীপাবলির আগেই ঘূর্ণাবর্তের আশঙ্কা বাড়ছে রাজ্যে।

সূত্রের খবর, ঘূর্ণিঝড় আমফান যেসব এলাকায় আঘাত হেনেছিল, সিত্রাংও সেসব জায়গায় আছড়ে পড়তে পারে। আবহাওয়াবিদদের অনুমান, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ সরাসরি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে।

জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপ ৯৪১ মিলিবার পর্যন্ত নেমে যেতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২১০ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এই গতিবেগে উপকূলে আঘাত হানলে ২০০৭ সালের সিডরের মতই ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ঝড়ের ফলে উপকূলীয় এলাকায় ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে বলেও জানা গিয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার নামের ক্রম অনুযায়ী থাইল্যান্ড এইবারের ঝড়ের নাম দিয়েছে সিত্রাং।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন